Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

বানু খোজা গোত্রের কাছ থেকে রক্তমূল্য বাবদ বানু বকর গোত্রের পাওনা বিবাদটি সক্রিয় হয়ে ওঠে। সেটি ছিল শাবান মাস [হিজরি ৮ সালা, হুদাইবিয়া সনধিচক্তি সম্পন্ন হওয়ার প্রথম বাইশ মাস সময়ের মধ্যে, বানু বকর গোত্রের অন্তর্ভুক্ত বানু নুফাতা গোত্রের লোকেরা - বানু মুদলিজ গোত্রের লোকেরা তাদের সঙ্গে ছিল না ও তারা শর্ত ভঙ্গ করেনি - অভিজাত কুরাইশদের সাথে যে-বিষয়ে কথা বলে, তা হলো - তারা যেন তাদেরকে তাদের শক্র বানু খোজার বিরুদ্ধে লোকবল ও অন্ত্রবল দিয়ে সাহায্য করে। তারা তাদের খুন হওয়া লোকদের বিষয়ে তাদেরকে স্মরণ করিয়ে দেয়, যাদেরকে খোজা গোত্রের আরও জানায় যে, বানু খোজা গোত্র মুহাম্মদের কাছে তাদের মৈতী চুক্তির বিষয়ে দেখা করতে যাচ্ছে। বানু বকর গোত্রের লোকেরা দেখতে পায় যে, লোকেরা (কুরাইশ) তাতে দ্রুত সাড়া দেয়, ব্যতিক্রম ছিল আবু সুফিয়ান। এ সম্পর্কে তাঁর পরামর্শ চাওয়া হয়নি ও তিনি এ সম্বন্ধে জানতেন না। কিছু লোক বলে: প্রকৃতপক্ষে তারা তাঁর সাথে আলোচনা করেছিলেন, কিন্তু তিনি তদেরকে প্রত্যাখ্যান করেন। বানু নুফাতা ও বকর লোকেরা বলা শুরু করে: বরং আমরাই সই! তারা তাদেরকে অস্ত্র ও লোকবল দিয়ে সাহায্য করে, তারা এই চক্রান্তটি করে গোপনে, যেন বানু খোজার লোকেরা তা জানতে না পারে। তারা তাদের মৈত্রী চুক্তির বিষয়ে ছিল নিশ্চিন্ত ও অতিরিক্ত আত্মবিশ্বাসী, যা ইসলামের কারণে বাধাগ্রস্ত হয়েছিল। অতঃপর যে-লোকেরা তাদের সাথে ছিল, কুরাইশরা তাদের সাথে আল-ওয়াতির নামক স্থানে সাক্ষাৎ করে। ছদ্মবেশ ও অবগ্ুষ্ঠিত অবস্থায় বয়োবৃদ্ধ কুরাইশরা তাদের সাথে সাক্ষাৎ করেছিলেন: সাফওয়ান বিন উমাইয়া, মিখরায বিন হাফস বিন আল-আখিপ ও হুয়ায়েতিব বিন আবদ ২২৫ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ২২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।