Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

গ্রহণ করো। আমার জানের কসম, পবিত্র এলাকায় যেখানে তোমরা চুরি করতে পারতে, সেখানে কি তোমরা প্রতিশোধ নিতে পারো না?" সেই রাতে আল-ওয়াতির স্থানটিতে তারা তাদের ওপর আক্রমণ চালায় ও মুনাব্বিহ নামের এক লোককে হত্যা করে, যে-লোকটি তামিম বিন আল-আসাদ নামের তার গোত্রের এক লোককে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। মুনাব্বিহর ছিলেন হার্টের দুর্বলতাজনিত সমস্যায়, তিনি তামিমকে পালিয়ে যাওয়ার জন্য বলেন, কারণ তার হার্টের সংকটাপন্ন অবস্থায় তিনি ছিলেন মৃতবৎ তা তারা তাকে হত্যা করুক কিংবা ছেড়ে দিক। তাই তামিম পালিয়ে যেতে সক্ষম হয়, আর মুনাব্বিহকে তারা ধরে ফেলে ও হত্যা করে। বিপদকালে বানু খোজার লোকেরা মক্কার ভেতরে প্রবেশ করার পর বুদায়েল বিন ওয়ারাকা [পর্ব: ১১৫] ও রাফি নামের তাদের এক মুক্তিপ্রাপ্ত দাসের (919) গৃহে আশ্রয় নেয়। যেহেতু কুরাইশ ও বানু বকর গোত্র একত্রে বানু খোজার বিরুদ্ধে ছিল ও তাদের কিছু করেছে এই বিবেচনায় যে বানু খোজা ছিল তাঁর সাথে জোটবদধ: বানু কা'ব গোত্রের আমর বিন সালিম আল-খুজায়ি মদিনায় আল্লাহর নবীর কাছে আসে । (যা মক্কা বিজয়ের কারণ হয়)।' [6] আল-ওয়াকিদির (৭৪৮-৮২২ খিিষ্টাব্দ) অতিরিক্ত বর্ণনা: 'মিহজান বিন ওয়াহাব-এর কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবদুল্লাহ বিন আমর বিন যুবায়ের আমাকে বলেছেন: “বানু খোজা ও বানু কিনানা গোত্রের মধ্যে শেষের যে- ঘটনাটি ছিল, তা হলো - আল্লাহর নবীর বিরুদ্ধে আনাস বিন যুনায়েম আল-দিলির এক অপমানজনক উক্তি। বানু খোজা গোত্রের এক তরুণ তার কথা শুনতে পায় ও তার ওপর আক্রমণ চালায় ও তাকে আঘাত করে। তিনি তার লোকদের কাছে গমন করেন ও তার মাথার জখমটি তাদেরকে দেখান, অতঃপর তাদের মধ্যে যে কলহ-বিবাদ ও ২২৪ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।