Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

(আল-তাবারী, আল-ওয়াকিদির বর্ণনা ইবনে ইশাকের বর্ণনারই অনুরূপ) 'মুতা অভিযানে সৈন্যবাহিনী প্রেরণ করার পর আল্লাহর নবী জুমাদি-উস সানি ও রজব মাস মদিনায় অবস্থান করেন। সেই সময় বানু খোজা (খুযাআ) গোত্রের লোকেরা যখন মক্কার নিম্ন অঞ্চলে আল-ওয়াতির নামের তাদের এক কূপের কাছে ছিল, তখন বানু বকর বিন আবদ মানাত বিন কিনানা তাদের ওপর আক্রমণ করে। এই বিবাদের কারণ [ঘটনার সূত্রপাত: বানু আল-হাদরামি গোত্রের মালিক বিন আববাদ নামের এক লোক, যারা ছিলেন আল- আসওয়াদ বিন রাজন এর মিত্র, যিনি ব্যবসা-বাণিজ্যের উদ্দেশ্যে বাহিরে গিয়েছিলেন; বাণিজ্য থেকে ফেরার পথে যখন তিনি বানু খোজার এলাকার মাঝখানে এসে পৌঁছেন, [অতঃপর] সে কারণেই, বানু বকরের লোকেরা বানু খোজার এক লোককে আক্রমণ ও হত্যা করে। [অতঃপর:] মুসলমানদের জড়িত হওয়ার ঠিক আগেই, বানু খোজা গোল্রের লোকেরা আল- আসওয়াদ বিন রাজন আল দিল এর সালমা, কুলথিম ও তৈয়ব নামের তিন পুত্রকে হত্যা করে, যারা ছিলেন বানু কিনানা গোত্রের বিশিষ্ট নেতা; তারা তাদেরকে আরাফার পবিত্র এলাকার পাথরের সীমানা পাশে হত্যা করে। বানু আল-দিলের এক লোক আমাকে বলেছেন যে, প্যাগান যুগে বানু আল-আসওয়াদ গোত্রের অবস্থার কারণে তাদেরকে দ্বিগুণ পরিমাণ রক্তমূল্য পরিশোধ করা হতো, কিন্তু তাদেরকে পরিশোধ করা হয়েল মা এক । ধর্মকারী ইবুক ২২২

— পৃষ্ঠা ২২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।