কুরাইশদের বিরুদ্ধে বিজয়ী হবার পর মুহাম্মদ তাঁদের সাথে একত্রে হজব্রত পালন করতে অস্বীকৃতি প্রকাশ করেন। তিনি মক্কাবিজয় পরবর্তী প্রথম হজে নিজে অংশগ্রহণ না করে আবু বকরের নেতৃত্বে তাঁর প্রায় ৩০০ জন অনুসারীকে এই হজব্রত পালনের জন্য মন্কায় পাঠান। আবু বকর তাঁর দলবল নিয়ে রওনা হবার পর মুহাম্মদ তাঁর চাচাতো ভাই ও জামাতা আলী ইবনে আবু তালিব-কে সুরা তওবার প্রথম ৩০-৪০টি আয়াত (নির্দেশ) সহ এই হজব্রত পালনের জন্য এই নির্দেশ সহকারে প্রেরণ করেন যে, আলী যেন উপস্থিত ইসলাম-বিশ্বাসী ও অবিশ্বাসীদের উদ্দেশে তাঁর এই নির্দেশগুলো ঘোষণা করেন। মুহাম্মদের নির্দেশে আলী হিজরি ৯ সালের জিল-হজ মাসের ১০ তারিখে (মার্চ ১৯, ৬৩১ সাল) আরাফার ময়দানে উপস্থিত মুশরিক ও ৩০০ জন মুসলমানদের সামনে (কোনো যুদ্ধকালে নয়) অবিশ্বাসীদের বিরুদ্ধে “সুরা তওবার” বহু নৃশংস নির্দেশ জারি করেন! ইসলামের ইতিহাসে হুদাইবিয়া সন্ধিচুক্তি এতটাই গুরুত্বপূর্ণ যে মক্কা বিজয়ের ১২ মাস পরে মুহাম্মদ তাঁর এই নির্দেশে অজুহাত আবারও উ্থাপন করে তাঁদের বিরুদ্ধে বহু নৃশংস আদেশ জারি করেন। তিনি তাঁর মতবাদে দীক্ষিত হওয়ার জন্য তাঁদেরকে চার মাসের আল্টিমেটাম জারি করেন! সুরা তওবার এই নির্দেশগুলোই হলো তাঁর অনুসারীদের প্রতি মুহাম্মদের সর্বশেষ নির্দেশ-যুক্ত সুরা । হুদাইবিয়া সন্বিচুক্তি কে প্রথম ভঙ্গ করেছিল, তা জানার জন্য প্রয়োজন এই সন্ধি-চুক্তি পরবর্তী সময়ের ঘটনাপ্রবাহের গভীর ও পুভখানুপুভ্খ পর্যালোচনা । সে কারণেই কুরান ও আদি উৎসের মুসলিম এতিহাসিকদেরই রচিত “সিরাত' ও হাদিস গ্রন্থের আলোকে ২২ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।