আদি উৎসের ওপরে বর্ণিত বর্ণনায় আমরা নিশ্চিতরূপে জানি, অতঃপর আবু বসির যখন প্রতারণার আশ্রয়ে একজন নিরপরাধ নিরীহ লোককে নৃশংসভাবে খুন করে মুহাম্মদের কাছে প্রত্যাবর্তন করেন, তখন এই জঘন্য কাজটির জন্য মুহাম্মদ তার কাছে কোনো কৈফিয়ত দাবি করেছিলেন, কিংবা তাকে কোনো তিরস্কার করেছিলেন, কিংবা তার এই অত্যন্ত গরিত কর্মের (প্রতারণা, খুন, চুক্তি-লজ্ঘন) কারণে তার ওপর তিনি কোনোরূপ হয়েছিলেন, এমন আভাস কোথাও নেই! যা বর্ণিত আছে, তা হলো- মুহাম্মদের কাছে এসে তরবারি উচিয়ে ঘোষণা করেছিলেন "আপনার দায়িত্ব শেষ হয়েছে", আর অন্যদিকে মুহাম্মদ তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন, "যুদ্ধের আগুন সে জ্বালাতে পারতো যদি অন্যরাও তার সাথে থাকতো” যা প্রায় নিশ্চিতভাবেই প্রমাণ করে যে, তাদের এ উক্তিগুলো “নিছক সান্তনা বাক্য" ছিল না! মুহাম্মদ তাঁর এই "কোড বাক্য"-এর মাধ্যমে আবু বসির ও মক্কা থেকে হিজরত ('পলায়ন') করতে ইচ্ছুক সকল অনুসারীদের কী নির্দেশ দিয়েছেন, তা তারা খুব ভালভাবেই বুঝেছিলেন। তাই হিজরত ইচ্ছুক মক্কার মুসলমানরা আবু বসিরের কাছে একে একে জড়ো হয়েছিলেন, ওমর ইবনে খাত্তাব মক্কার মুসলমানদের চিঠি দিয়ে আৰু বসিরের ঠিকানা জানিয়ে তাদেরকে তার কাছে জড়ো হওয়ার পরামর্শ দিয়েছিলেন, একে একে জড়ো হয়েছিল ৭০ জন মুহাম্মদ অনুসারী; যারা তাদের নবীর আদেশে কুরাইশদের বিরুদ্ধে "যুদ্ধের আগুন" ভ্ািয়েছিলেন। এই সমস্ত কর্মের কোনোটিই মুহাম্মদের অগোচরে সংঘটিত হয়নি। তাদের প্রতি মুহাম্মদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিলো! যার প্রমাণ হলো, যখন কুরাইশরা মুহাম্মদের কাছে "তাঁদেরকে এই দুর্দশা থেকে মুক্তি লাভের" মিনতি করেছিলেন, তখন মুহাম্মদের এক চিঠিতেই তারা তাঁর কাছে ফিরে গিয়েছিলেন। »» মুহাম্মদ ও কুরাইশদের সঙ্গে সংঘটিত এঁতিহাসিক হুদাইবিয়া সন্ধি-চুক্তির শর্তগুলোর বিস্তারিত আলোচনা 'চুক্তি স্বাক্ষর (পর্ব-১২২)' পর্বে করা হয়েছে। আদি উৎসের ওপরে বর্ণিত অত্যন্ত প্রাণবন্ত ও বিস্তারিত বর্ণনার আলোকে আমরা নিশ্চিতরূপেই জানতে ২১৩ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।