কাটাচ্ছিলেন? নাকি তাঁদের সাথে দেখা করে শলাপরামর্শ করছিলেন? হুদাইবিয়া সন্ধির মুহাম্মদ ও অন্যান্য মুসলমানদের সাথে সাক্ষাত করে এমত পরিস্থিতি থেকে কীভাবে উদ্ধার পেতে পারেন, এ বিষয়ে কোনো শলাপরামর্শ না করে নিশ্চিন্তে চুপচাপ সময় অতিবাহিত করছিলেন, এমন দাবি অবিশ্বাস্য! অন্যদিকে মুহাম্মদ ছিলেন এক অত্যন্ত তীক্ষবুদ্ধি সম্পন্ন মানুষ। সুনিশ্চিত সেই বাস্তবতার সম্মুখীন তাঁকে হতেই হবে জানা সত্তেও এই তিনদিন তিনি আবু বসির ও তাঁর অন্যান্য অনুসারীদের সঙ্গে এই পরিস্থিতি থেকে উত্তরণের কৌশল সম্বন্ধে কোন শলাপরামর্শই করেননি, এমন দাবি যৌক্তিক নয়। তথাপি, যেহেতু এই তিনদিন সময়ে আবু বসিরকে ঘিরে মদিনায় কী ঘটেছিল, সে বিষয়ে আদি উৎসে পর্যাপ্ত তথ্য-প্রমাণ উপস্থিত নেই, তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়। আদি উৎসের ওপরে বর্ণিত বর্ণনায় যা আমরা নিশ্চিতরূপে জানি, তা হলো, খুনায়েস ও কাউসার নামের কুরাইশদের এই দুই পত্রবাহক যখন মুহাম্মদের কাছে এসে আবু বসিরকে ফেরত দেয়ার অনুরোধ করেছিলেন, তখন মুহাম্মদ আবু বসিরকে যা বলেছিলেন, তা হলো, "আল্লাহ তোমাকে মুকৃত করবে ও তোমার মত অসহায়দের পলায়নের একটা উপায় বের করবে, --!" আর তাঁর অনুসারীরা আবু বসিরকে যা বলেছিলেন, তা হলো, "নিশ্চয়ই তোমার জন্য এক পুরস্কার ও সমাধানের একটি উপায় আছে, সম্ভবত, একজন লোক এক হাজার লোকের চেয়ে উত্তম, সুতরাং কিছু করো, কিছু করো!" অর্থাৎ, বিভিন্ন ভাবে তাঁরা তাকে উৎসাহিত করার চেষ্টা করেছিলেন। তাঁদের এই বক্তব্যগুলো কী আবু বসিরকে দেয়া “নিছক সান্তনা বাক্য, নাকি আগের এই প্রশ্নের সুনিশ্চিত জবাব আমরা জানতে পারি এই উপাখ্যানের পরবর্তী ঘটনাপ্রবাহ বিশ্লেষণের মাধ্যমে । ২১২ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।