Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

অতঃপর আল্লাহর নবী বুবলির কাছে টি লেখেন, তখন সে ছিল মৃত্য সেটি পড়তে পড়তে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তা তার হাতেই ছিল। তার সহচররা সেখানে তার কবর দেয়, তার জন্য প্রার্থনা করে ও তার কবরের কাছে এক মসজিদ নির্মাণ করে। তার সহচররা মদিনায় গমন করে । তাদের মোট সংখ্যা ছিল সন্তর জন।' - অনুবাদ, টাইটেল, ও [**] যোগ - লেখক। ৯» মুহাম্মদ ইবনে ইশাক, আল-তাবারী, আল-ওয়াকিদি, ও ইমাম বুখারীর ওপরে বর্ণিত বর্ণনার আলোকে আবু বসির উপাখ্যানের প্রতিটি ঘটনাপ্রবাহ আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ করা যাক । “7779 199৬1] 15 17 (76 0981] (পর্ব ১১৩)!" ঘটনার বর্ণনায় আমরা জানছি, মুহাম্মদ কুরাইশদের সাথে হুদাইবিয়ায় সন্ধিচুক্তি স্বাক্ষর আসেন। আবু বসির ছিলেন থাকিফ গোত্রের অন্তর্ভূক্ত [৪] ও তারা ছিলেন বানু যুহরা গোত্রের মিত্র। এই খবরটি জানার পর আল-আখনাস বিন শারিক বিন আমর বিন ওহাব আল-থাকাফি ও তাঁদের মিত্র বানু যুহরা গোত্রের আযহার বিন আবদু আউফ বিন আবদ বিন আল-হারিথ বিন যুহরা নামের দুই লোক এক চিঠি সহ বানু আমির গোত্রের (সুহায়েল বিন আমরের গোত্র) খুনায়েস ও কাউসার নামের দুই লোককে মদিনায় মুহাম্মদের কাছে পাঠান। এ চিঠিতে তাঁরা হুদাইবিয়া সন্ধির শর্তের উল্লেখ করে আবু বসিরকে মক্কায় ফেরত পাঠানোর অনুরোধ করেন। আল-ওয়াকিদির বর্ণনায় আমরা জানতে পারি যে, এই লোকগুলো মদিনায় আসার তিনদিন আগেই আবু বসির মদিনায় এসেছিলেন। প্রশ্ন হলো? আৰু বসির মদিনায় এসে এই তিনদিন কী করেছিলেন? তিনি কি এই তিন দিন মুহাম্মদ ও তাঁর অনুসারীদের সাথে সাক্ষাত ও শলাপরামর্শ না করে নিশ্চিন্তে বসে বসে সময় ২১১ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।