---আবু বসিরকে বলা আল্লাহর নবীর কথাগুলো, "দুর্ভাগ্য তার মায়ের! সে যুদ্ধের আগুন জ্বালাতে পারতো, যদি অন্যরাও তার সাথে থাকতো," মক্কায় অবরুদ্ধ ও আল্লাহর নবীর সঙ্গে মিলিত হতে ইচ্ছুক মুসলমানদের কাছে এসে পৌঁছে। তারা গোপনে আবু বসিরের কাছে আসার চেষ্টা করছিলো। তাই যখন উমরের সেই চিঠিটি তাদের কাছে এসে পৌঁছে, যেখানে তাদের জানানো হয়েছে যে, আবু বসির সমুদ্র উপকূলবর্তী স্থানটিতে আছে, যে রাস্তা দিয়ে কুরাইশদের বাণিজ্য-কাফেলা গমন করে, মক্কার মুসলমানেরা একজন একজন করে পালিয়ে আবু বসিরের কাছে এসে সমবেত হয়। তাদের সংখ্যা ছিল প্রায় সত্তর জন। দাঁড়ায়। সত্যিই সেই পথে ত্রিশটি উট সঙ্গে নিয়ে সিরিয়া গমনকারী আরোহীদের ধরে নিয়ে আসা হয়, সেটি ছিল মুসলমানদের সর্বশেষ লুণ্ঠন সামগ্রী। তাদের প্রত্যেকেই একজন করে লোক ধরে নিয়ে আসে । যাদেরকে তারা ধরে আনে, তাদের প্রত্যেক লোকের মূল্য ছিল ত্রিশ দিরহাম। তাদের কেহ কেহ বলে, "এক পঞ্চমাংশ আল্লাহর নবীর কাছে পাঠিয়ে দাও ।" আবু বসির বলে, "আল্লাহর নবী তা গ্রহণ করবেন না। আমি আমিরি লোকটির কাছ থেকে লুগ্ঠিত সামগ্রী তাঁর কাছে নিয়ে গিয়েছিলাম, তিনি তা গ্রহণ করেননি। তিনি বলেছিলেন, 'যদি আমি তা করি, তবে তাদের সাথে করা চুক্তি পূর্ণ করা হবে না।"" তারা আবু বসিরকে তাদের কমান্ডার হিসাবে নিয়োগ করে। ---আবু বসির কুরাইশদের করে ক্রুদ্ধ, ও জিজ্ঞাসা করেন আত্মীয়তার সম্পর্কে, "তুমি কি আবু বসির ও তার সহচরদের গ্রহণ করবে না, কারণ তাদের কে আমাদের আর কোন প্রয়োজন নেই?" ২১০ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।