Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তাই আমিরি লোকটি সেটি নেয়, কারণ সে আবু বসিরের চেয়ে তরবারিটির নিকটবর্তী ছিলেন; তারপর আবু বসির দাঁড়িয়ে যায় ও তরবারিটি টেনে বের করে, আমিরি লোকটি তখন তরবারির খাপটি ধরে ছিলেন। অতঃপর আবু বসির তা দিয়ে আমিরি লোকটিকে হত্যা করে। কাওসার দৌড়ে মদিনার দিকে পালিয়ে যায়, আবু বসির তার পিছু ধাওয়া করে, কিন্তু সে তাকে ধরতে পারে না; কাওসার তার আগেই আল্লাহর নবীর কাছে এসে পৌঁছে। আবু বসির বলে, "যদি আমি তাকে ধরতে পারতাম, তবে আমি তাকে তার সঙ্গীর রাস্তায় পৌঁছিয়ে দিতাম!" এদিকে আল্লাহর নবী তাঁর অনুসারীদের সাথে আছর নামাজের পর বসেছিলেন, সেই সময় আশ্রিত ব্যক্তিটি (07819) দৌড়ে হাজির হয়। যখন আল্লাহর নবী তাকে দেখেন, বলেন, "এই সেই লোক, যে আতম্কগ্রস্ত।" কাউসার কাছে আসে ও আল্লাহর নবীর সম্মুখে এসে দাঁড়ায়, আল্লাহর নবী বলেন, "কী ব্যাপার?" সে জবাবে বলে, "তোমার সঙ্গীটি আমার সঙ্গীকে খুন করেছে। আমি তার কাছ থেকে কোনোভাবে পালিয়ে এসেছি।" যে কারণে আবু বসির পিছিয়ে পড়েছিল, তা হলো তার অর্জিত লুষ্ঠিত সামণ্রী (8০০) তাদের উটের পিঠে করে আনা । কাউসার তার স্থান পরিত্যাগ করে না যতক্ষণে না আবু বসির সেখানে এসে হাজির হয়। উটটি মসজিদের দরজার সামনে হাঁটু গেড়ে বসে ও সে আমিরি লোকটির তরবারি পরিহিত অবস্থায় ভিতরে প্রবেশ করে। সে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় ও তাঁকে বলে, "আপনার দায়িত্ব শেষ হয়েছে ও আল্লাহ তা আপনার কাছ থেকে নিরসন করেছে । আপনি আমাকে শক্রদের কাছে হস্তান্তর করেছিলেন, আর আমি তাদের বাধা থেকে আমার ধর্ম রক্ষা করেছি। আপনি কি চান যে, আমি সত্য সম্বন্ধে মিথ্যা বলি? " আল্লাহর নবী বলেন, "দুর্ভাগ্য তার মায়ের! যুদ্ধের আগুন সে জ্বালাতে পারতো, যদি অন্যরাও তার সাথে থাকতো ।" ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ২০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।