কাফেলা টুকরো টুকরো করে তছনছ করার মাধ্যমে কুরাইশদের এমনভাবে নিপীড়ন করে যে, কুরাইশরা আল্লাহর নবীর কাছে চিঠি নিখে এই ছু. তিনি যেন আত্মীয়তার স্বার্থে এই লোকগুলোকে নিয়ে নেন, কারণ এই লোকগুলোকে তাদের আর কোনো প্রয়োজন নেই; তাই আল্লাহর নবী তাদেরকে নিয়ে নেন ও তারা মদিনায় গিয়ে তাঁর সাথে যোগ দেয়। যখন সুহায়েল [পর্ব: ১১৮] শুনতে পান যে, আমিরি গোত্রের এ পাহারাদার লোকটিকে আবু বসির খুন করেছে, তিনি তাঁর পিঠটি কাবা শরীফের গায়ে হেলান দিয়ে শপথ করেন যে, তিনি সেখান থেকে সরবেন না, যতক্ষণে না এই লোকটির রক্তমূল্য পরিশোধ করা হয়। আবু সুফিয়ান বিন হারব বলেন, "আল্লাহর কসম, এটি নিছক মূর্খতা। তা আদায় হবে না।" তিনি তিনবার এটি বলেন।' [6] আল-ওয়াকিদির অতিরিক্ত বর্ণনা: 'আল্লাহর নবী যখন আল-হুদাইবিয়া থেকে মদিনায় প্রত্যাবর্তন করেন, আবু বসির, যে হলো উতবা বিন উসায়েদ বিন জারিয়া (হারিথা), বানু যুহরা গোত্রের মিত্র, মুসলমান অবস্থায় তাঁর কাছে আসে । সে তার লোকদের কাছ থেকে পালিয়ে এসেছে, ও এসেছে হেটে। আল-আখনাস বিন শারিক ও আযহার বিন আবদু আউফ আল-যুহরি আল্লাহর নবীর কাছে চিঠি লেখেন। তারা বানু আমির বিন লুয়েভি গোত্রের এক লোককে পাঠান, যাকে একটি উটের মুল্যের বিনিময়ে ভাড়া করা হয়েছিল। বানু আমির গোত্রের এই খুনায়েস বিন জাবির, কাউসার নামের তারই কাছে আশ্রিত এক ব্যক্তিকে (77747%8) সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেন। শান্তিচুক্তির উল্লেখ ও আবু বসিরকে ফেরত পাঠানোর অনুরোধ সম্বলিত একটি চিঠি সহকারে এই দুই জন লোক খুনায়েস বিন জাবির-কে এক উটের পিঠে করে রওনা করান। ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ২০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।