Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

১২৮: হুদাইবিয়া সন্ধি- ১৮: চুক্তি ভঙ্গ চার! ত্রাস, হত্যা ও হামলার আদেশ- একশত দুই "যে মুহাম্মদ (সাঃ)-কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না।" স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) মক্কার কুরাইশদের সঙ্গে হুদাইবিয়া সন্ধিচুক্তি স্বাক্ষর শেষে মদিনায় ফিরে আসার মাত্র দুই-আড়াই মাস পর ৬২৮ সালের জুন মাসে (সফর, হিজরি ৭ সাল), খায়বার বিজয় সম্পন্ন করার প্রাক্কালে আল-হাজ্জাজ বিন ইলাত আল-সুলামি নামের তাঁর এক অনুসারীকে কুরাইশদের সঙ্গে প্রতারণার অনুমতি প্রদানের মাধ্যমে কীভাবে হুদাইবিয়া সন্ধিচুক্তির শর্ত লঙ্ঘন করেছিলেন, তার বিস্তারিত আলোচনা আগের পর্বে করা হয়েছে। প্রশ্ন হলো, “হুদাইবিয়া সন্ধি-চুক্তি স্বাক্ষরের দুই-আড়াই মাস পরের এই চুক্তিভঙ্গটিই কি মুহাম্মদের "সর্বপ্রথম" চুক্তিভঙ্গ?" জবাব হলো, “না! চুক্তিভঙ্গের জন্য মুহাম্মদ আড়াই মাস সময় নেননি!” জবাব হলো, “সন্ধিচুক্তি শেষে তাঁর মদিনায় প্রত্যাবর্তনের ঠিক পরে পরেই!” মুহাম্মদ ইবনে ইশাক (৭০৪-৭৬৮ খিষ্টাব্দ), আল-তাবারী (৮৩৮-৯২৩ খিষ্টাব্দ), আল- ওয়াকিদি (৭৪৮-৮২২ খিষ্টাব্দ), ইমাম বুখারী (৮১০-৮৭০ খিষ্টাব্দ) প্রমুখ আদি ও বিশিষ্ট ২০৪ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ২০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।