»৯» মুহাম্মদ ইবনে ইশাক, আল-তাবারী ও আল-ওয়াকিদির ওপরে বর্ণিত প্রাণবন্ত (৬151) বর্ণনায় যে-বিষয়টি অত্যন্ত স্পষ্ট, তা হলো - হুদাইবিয়া সন্ধিচুক্তি সম্পন্ন করার আল-সুলামি নামের এক অনুসারীকে কুরাইশদের সঙ্গে প্রতারণার অনুমতি দিয়েছিলেন, “যেটি ছিল হুদাইবিয়া সবিচুক্ির সুস্পষ্ট লঙ্ঘন! কারণ হুদাইবিয়া সন্ধির একটি শর্ত ছিল এই যে, “তারা একে অপরের প্রতি কোনোরূপ গোপন অভিসন্ধি বা প্রতারণার আশ্রয় নেবেন না (পর্ব: ১২৫)!” জগতের প্রায় সকল তথাকথিত মডারেট (ইসলামে কোনো কোমল-মোডারেট বা উগ্র শ্রেণীবিভাগ নেই) সাধারণ মুসলমানদের দৃঢ় বিশ্বাস এই যে, “মুহাম্মদ ছিলেন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ।” নিজ উদ্দেশ্য সাধনের প্রয়োজনে মুহাম্মদ যে কখনো প্রতারণার আশ্রয় নিতে পারেন, কিংবা তিনি তাঁর অনুসারীদের কখনো প্রতারণার আশ্রয় নেয়ার অনুমোদন দিতে পারেন, তা তাঁরা কল্পনাও করতে পারেন না। ইসলামের প্রচার ও প্রসারের প্রয়োজনে, কিংবা কোনো অমুসলিম রাজ্যে মুসলমান পরিচয় প্রকাশে নিপীড়ন অথবা মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিতে পারেন - ইসলামী পরিভাষায় যার নাম হলো 'তাকিয়া (79059); এই তথ্যটি হয়তো তাঁদের অনেকেই কম-বেশি অবগত আছেন। কিন্তু তাঁদের অধিকাংশই কল্পনাও করতে পারেন না যে, অবিশ্বাসীদের সঙ্গে মিথ্যা ও প্রতারণা করার অনুমতি শুধুমাত্র এ সকল কারণগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়। আদি উৎসের বিশিষ্ট মুসলিম স্কলারদেরই ওপরে বর্ণিত বর্ণনায় আমরা জানতে পারি যে, পার্থিব উদ্দেশ্য সাধনের প্রয়োজনে একজন মুসলমান অবলীলায় অবিশ্বাসীদের সঙ্গে মিথ্যা ও প্রতারণার আশ্রয় নিতে পারেন। আদি উৎসের ওপরে বর্ণিত বর্ণনায় যা অত্যন্ত স্পষ্ট, তা হলো - মুহাম্মদ নিজেই তাঁর এক অনুসারীকে এমনটি করার অনুমতি দিয়েছিলেন, আর সেটা তিনি করেছিলেন এ লোকদের সঙ্গে, যাদের সঙ্গে তিনি তা করবেন না মর্মে মাত্র দুই-আড়াই মাস পূর্বে এক লিখিত সন্ধচু্তি স্বাক্ষর করেছিলেন। [6] ১৯৯ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।