তোমার ভাতিজা তাদের রাজার কন্যাকে (অর্থাৎ সাফিয়া) বিবাহ করার অপেক্ষায় ছিল [পর্ব:১২৪]; খায়বার বিজয় হয়েছে ও তার ভিতরে যা কিছু ছিল, তা নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো এখন মুহাম্মদ ও তাঁর অনুসারীদের সম্পত্তিতে পরিণত হয়েছে।" সে বলে, "এ কী বলছো, হাজ্জাজ?" আমি বলি, "হ্যাঁ, আল্লাহর কসম, কিন্তু আমার এই গোপন সংবাদটি তুমি গোপন রেখো। আমি মুসলমান হয়েছি ও শুধু আমার টাকাপয়সা গুলো নিতে এসেছি, আশংকা করছিলাম যে, আমি হয়তো এ থেকে বঞ্চিত হবো । তিন রাত অতিবাহিত হবার পর তোমার যেভাবে ইচ্ছা, সেভাবেই এই খবরটি প্রকাশ করতে পারো।! যখন তৃতীয় দিনটি আসে, আব্বাস তার লম্বা টিলেঢালা পোশাক পরে ও নিজেকে সুবাসিত করে তার লাঠিটি নিয়ে কাবা ঘরে যায় ও তা প্রদক্ষিণ করে। যখন লোকেরা তাকে দেখে, তারা বলে, "হে আবুল ফজল, ভীষণ দুর্ভাগ্যের সময় এটিই হলো প্রকৃত দৃঢ়তা!" সে জবাবে বলে, "কক্ষনোই না, যার নামে তোমরা শপথ করো, সেই আল্লাহর কসম, মুহাম্মদ খায়বার জয় করেছে ও তাদের রাজার কন্যাকে বিবাহ করার অপেক্ষায় আছে। তাদের যা কিছু ছিল, তার সবকিছুই সে জব্দ করেছে ও এখন তা তার ও তার অনুসারীদের সম্পত্তি ।" তারা জিজ্ঞাসা করে, "তোমার এই এই সংবাদটি কে এনেছে?" সে বলে, "লোকটি হলো সেই, যে তোমাদের সংবাদটি এনেছে। সে মুসলমান হিসাবে তোমাদের কাছে এসেছিল ও তার টাকাপয়সা নিয়ে সে মুহাম্মদ ও তার অনুসারীদের সাথে যোগ দেয়ার জন্য চলে গিয়েছে, সে তার সাথেই থাকবে ।" তারা বলে, "হায় আল্লাহ, আল্লাহর শত্রু পালিয়ে গেছে। যদি আমরা তা জানতাম, তবে তার ব্যবস্থা আমরা করতাম।" প্রায় একই সাথে সঠিক সংবাদটি তাদের কাছে এসে পৌঁছে।' - অনুবাদ, টাইটেল, ও [**] যোগ - লেখক। ১৯৮ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ১৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।