Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

আমি বলি, "মক্কায় আমার টাকাপয়সা সংগ্রহের ব্যাপারে ও আমার কাছে যারা খণী, তাদের কাছ থেকে টাকাপয়সা সংগ্রহের ব্যাপারে তোমরা আমাকে সাহায্য করো, কারণ আমি খায়বার যেতে চাই ও অন্য বণিকদের সেখানে পৌঁছার আগেই মুহাম্মদ ও তার পলাতক অনুসারীদের লুটের মাল আমি কজা করতে চাই " [5] তারা উঠে যায় ও এত ভ্রততায় আমার টাকাপয়সা গুলো সংগ্রহ করে দেয়, যা আমি কল্পনাও করিনি যে, তা আমার দ্বারা কখনো সম্ভব হতে পারতো । আমি আমার স্ত্রীর কাছে যাই ও তার কাছে যে নগদ টাকাপয়সাগুলো মজুদ আছে সে ব্যাপারে জিজ্ঞাসা করি, তাকে বলি যে, সম্ভবত আমার খায়বার যাওয়া উচিত, যাতে অন্য বণিকদের সেখানে পৌঁছার আগেই আমি কেনাকাটার সুযোগের সদ্যবহার করতে পারি। যখন আব্বাস এই খবরটি শুনতে পায় ও আমার সম্পর্কে জানতে পারে, সে আমার পাশে এসে দাঁড়ায় ও যে-খবরটি আমি নিয়ে এসেছি, সে সম্বন্ধে জিজ্ঞাসা করে; সে সময় আমি এক বণিকের তাঁবুর ভিতরে ছিলাম। আমি তাকে জিজ্ঞাসা করে জানতে চাই যে, যদি আমি বিশ্বাস করে তাকে এক গোপন সংবাদ জানাই, তবে সে তা গোপন রাখতে পারবে কি না। সে বলে যে, সে তা পারবে । তখন আমি বলি, "তাহলে অপেক্ষা করো যে পর্যন্ত না আমি তোমার সাথে গোপনে মিলিত হতে পারি, কারণ তুমি তো দেখতেই পাচ্ছ যে, আমি এখন আমার টাকাপয়সা সংগ্রহ করছি; সুতরাং কাজটি শেষ হওয়া পর্যন্ত তুমি আমার কাছ থেকে যাও (তাবারী: 'এবং সে আমাকে রেখে চলে যায়।)।” অতঃপর, যখন আমি মক্কায় আমার যা কিছু আছে, তার সবকিছুই সংগ্রহ করি ও ফিরে আসার সিদ্ধান্ত নিই, আমি আব্বাসের সাথে মিলিত হই ও তাকে বলি, "আমি যে- খবরটি তোমাকে বলবো, তা তিন রাত্রি পর্যন্ত গোপন রাখবে, তারপর তোমার যা ইচ্ছা হয়, তাই বলবে; কারণ আমার আশংকা এই যে, আমার পেছনে ধাওয়া করা হতে পারে।" যখন সে বলে যে, সে তা-ই করবে, আমি বলি, "আমি যখন আসি তখন ১৯৭ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।