Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

তিনি "তাঁর আল্লাহর নামে" শ্লোক রচনা করেছিলেন, সুরা আল মুমতাহিনার (চ্যাপ্টার ৬০) ১০ ও ১১ নম্বর শ্লোক! উরওয়া বিন আল-যুবায়ের ও আল-যুহরীর ব্যাখ্যার আলোকে মুহাম্মদের এই শ্লোক দু'টির সরল অর্থ হলো: কোনো ইমানদার নারী যদি মক্কা থেকে পালিয়ে মুহাম্মদের কাছে আসে ও তাকে পরীক্ষা করে যদি জানা যায় যে, সেই মহিলাটি সত্যিই ইমানদার, তবে মুহাম্মদ সেই মহিলাটিকে আর কুরাইশদের কাছে ফেরত পাঠাবেন না! যা ওপরে উল্লেখিত এক নম্বর শর্তের নগ্ন বরখেলাপ! কারণ শর্তটি ছিল, কুরাইশদের পক্ষের ফেরত দেবেন! এই শর্তের মধ্যে কোনো 'যদি, তবে, কিন্তুর' অবকাশ নেই! তার পরিবর্তে মুহাম্মদ কী করবেন? তার পরিবর্তে মুহাম্মদ মহিলাটির কুরাইশ স্বামী বা পরিবারের কাছে অর্থ পাঠাবেন! কী পরিমাণ অর্থ? এ পরিমাণ অর্থ, যা মহিলাটির কুরাইশ স্বামী বা পরিবার তাঁর জন্য ব্যয় করেছেন, কিন্ত ----। এখানে একটি কিন্ত শর্ত মুহাম্মদ জুড়ে দিয়েছেন! কী সেই "কিন্ত?" রত হলো কুরইশদেরও একই নিয়ম পালন করতে হবে অর্থাৎ যি হদপমনের কোনো মহিলা মক্কায় কুরাইশদের কাছে পালিয়ে যায়, তবে সেই মহিলাটির পেছনে তার মুসলমান স্বামী বা পরিবার যে অর্থ ব্যয় করেছেন, কুরাইশদেরকেও তা ফেরত দিতে হবে! যা ওপরে উল্লেখিত দুই নম্বর শর্তের নগ্ন বরখেলাপ! কারণ শর্তটি ছিল, মুহাম্মদের কাছে ফেরত দেবেন না! এই শর্তের মধ্যে কোনো 'যদি, তবে, কিন্তুর' অবকাশ ছিল না! ১৭৮ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ১৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।