ব্যতিরেকে, শুধুমাত্র কুরান ও হাদিস গ্রন্থ পড়ে মুহাম্মদের চরিত্র ও তাঁর মনস্তত্বে স্বচ্ছ ধারণা পাওয়া অত্যন্ত দুরূহ, প্রায় অসম্ভব! ৯৯৯ উরওয়া বিন আল-যুবায়ের বিন আল-আওয়াম (মৃত্যু ৭১৩ সাল) ছিলেন মুহাম্মদের মৃত্যু-পরবর্তী প্রথম প্রজন্মের একজন প্রথম সারির ইসলামী স্কলার। তাঁর পিতা আল- যুবায়ের বিন আল-আওয়াম (যিনি খায়বার হামলায় কিনানা বিন আল-রাবি-কে অমানুষিক নির্যাতন করেছিলেন) ছিলেন মুহাম্মদের ফুপাতো ভাই, মুহাম্মদের ফুপু সাফিয়া বিনতে আবদ আল-মুত্তালিবের পুত্র (পর্ব: ১২); তাঁর মাতা ছিলেন আবু বকর কন্যা আসমা বিনতে আবু বকর। তিনি তাঁর খালা আয়েশা বিনতে আবু বকরের সঙ্গে ছিলেন খুবই ঘনিষ্ঠ। আদি উৎসের ওপরে বর্ণিত বর্ণনার বিস্তারিত আলোচনা শুরুর আগে হুদাইবিয়া সন্ধি প্রাক্কালে সংঘটিত গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক বিষয়গুলো স্মরণ করা যাক: ক) হুদাইবিয়া সন্ধিচুক্তি আলোচনার শুরুতেই কুরাইশ প্রতিনিধি সুহায়েল বিন আমর অত্যন্ত স্পষ্ট ভাষায় মুহাম্মদকে জানিয়ে দিয়েছিলেন যে, তাঁরা মুহাম্মদকে নবী হিসাবে স্বীকার করেন না ও "তাঁর আল্লাহ"-কে বিশ্বাস করেন না, যার বিস্তারিত আলোচনা চুক্তি প্রস্তুতি (পর্ব: ১১৮)' পর্বে করা হয়েছে। খ) মুহাম্মদ কুরাইশদের সঙ্গে যে-লিখিত সন্ধিচুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, তার শর্তগুলোর বিস্তারিত আলোচনা "চুক্তি স্বাক্ষর (পর্ব-১২২)' পর্বে করা হয়েছে। এই পর্বের আলোচনায় সেই চুক্তির প্রাসঙ্গিক শর্তগুলো হলো: 'তারা আগামী দশ বছর যুদ্ধ বন্ধ রাখবে যাতে জনগণ সহিংসতা পরিহার করে নিরাপদে থাকতে পারে এই শর্তে যে: ধর্মকারী ইবুক ১৭৬
— পৃষ্ঠা ১৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।