কাছে যায়; ও তাদের কোনো মহিলা তোমাদের কাছে আসে, তবে তোমাদের পাওনা মোহরানার অর্থ এই মহিলার পাওনা মোহরানার অর্থে পরিশোধ হবে । বিশ্বাসীরা আল্লাহর নির্দেশ পালন করে। মুশরিকদের কাছ থেকে মুসলমানদের কাছে আসা কোনো মহিলার মোহরানার অর্থ মুসলমানদের পরিশোধ করতে হবে, এমন দাবি ফুসলমানদের ) যখন এই আয়াতটি অবতীর্ণ হয়, "মুমিনগণ, যখন তোমাদের কাছে ঈমানদার নারীরা হিজরত করে আগমন করে", এখান থেকে এই বাক্য পর্যন্ত, "তোমরা কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না [৬০:১০]," উমর তাঁর স্ত্রী কুরাইবা বিনতে আবু উমাইয়া বিন আল-মুঘিরাকে তালাক দেন। তারপর মুয়াবিয়া বিন আবু সুফিয়ান তাঁকে বিবাহ করেন, তাঁরা দু'জনেই মুশরিক হিসাবে ছিলেন মন্কায়। উমর তাঁর উম্মে কুলসুম বিনতে জারওয়াল আল-খুযায়ি নামের আর এক স্ত্রীকেও তালাক দেন, যিনি ছিলেন উবায়েদুল্লাহ বিন উমরের মাতা; উমরের গোত্রের আবু জাহাম বিন হুদায়েফা বিন ঘানিম নামের এক লোক তাঁকে বিবাহ করেন, তাঁরা উভয়েই ছিলেন মুশরিক ।' - অনুবাদ, টাইটেল, ও [**] যোগ - লেখক। ইমাম বুখারীর (৮১০-৮৭০ সাল) বর্ণনা: [5] [6] এই প্রসঙ্গে ইমাম বুখারীর বর্ণনা (৫:৫৯:৪৯৬ ও ৩:৫০:৮৯১) ইবনে ইশাক, আল- তাবারী, আল-ওয়াকিদি ও ইবনে কাথিরের বর্ণনারই অনুরূপ, কিন্তু সেখানে ঘটনাপ্রবাহের ধারাবাহিকতা ও তার পূর্ণ বিবরণ অনুপস্থিত। মুহাম্মদের রচিত কুরান ও তাঁর অনুসারীদের রচিত 'হাদিস' গ্রন্থে মুহাম্মদের জীবনের ঘটনাপ্রবাহের ধারাবাহিকতা বজায় রাখা হয়নি ও অধিকাংশ ক্ষেত্রেই সম্পূর্ণ ঘটনার বিস্তারিত বিবরণ একক কোনো নির্দিষ্ট অনুচ্ছেদে লিপিবদ্ধ নেই। অন্যদিকে আদি উৎসের 'সিরাত' লেখকগণ মুহাম্মদের জীবনের ঘটনার ধারাবাহিকতা বজায় রেখে ঘটনার বিস্তারিত ১৭৫ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ১৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।