Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

» মুহাম্মদের স্বরচিত “সুরা আল ফাতহর (সুস্পষ্ট বিজয়)” ওপরে বর্ণিত বর্ণনায় যে- বিষয়টি অত্যন্ত স্পষ্ট, তা হলো - ওহুদ যুদ্ধে চরম পরাজয়ের পর প্রয়োজনে" যেমন মুহাম্মদ আল্লাহর নামে তাঁর অনুসারীদের বিভিন্ন প্রলোভন ও সাস্ববনার বাণী শোনান; হুমকি-শাসানী ও ভীতি প্রদর্শন করেন; অবিশ্বাসীদের বিরুদ্ধে করেন বিষোদগার, তাঁর শক্তিমন্তার আস্ফালন ও আল্লাহর নামে নিজেই নিজের যথেচ্ছ প্রশংসা ও গুণকীর্তন করে নিজেই নিজের কর্তৃত্বের অনুমোদন দেন; হুদাইবিয়া সন্ধি চুক্তির পর আবারও তিনি ঠিক সেই কাজটিই করেন। পার্থক্য হলো এই যে সেখানে মুহাম্মাদ তাঁর পরাজয়ের সম্পূর্ণ দায়ভার তাঁর অনুসারীদের ওপর আরোপ করেছিলেন, আর এখানে তিনি দাবি করেন যে, তিনি কুরাইশদের সাথে হুদাইবিয়াই এই সন্ধি চুক্তি সম্পাদনের মাধ্যমে "সুস্পষ্ট বিজয়" অর্জন করেছেন! আল-রিযওয়ানের শপথ গ্রহণকারী অনুসারীদের উদ্দেশে মুহাম্মদ তাঁর এই ৪৮:১৯-২১ ও ৪৮:২৭ এর মাধ্যমে যে “আসন্ন বিজয় ও লুটের মালের ওয়াদা” করেছেন, তা তাঁরা কাদের সাথে যুদ্ধ করে প্রাপ্ত হবেন বলে বুঝিয়েছেন, সে ব্যাপারেও তাঁর ৪৮:১৬ বাণীটির মত আদি বিশিষ্ট মুসলিম এতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। বিভিন্ন উৎসের উদ্ধৃতি দিয়ে ইবনে কাথির যা বর্ণনা করেছেন তা হলো: “--এর অর্থ হলো, 'খাইবার হামলা, অথবা আগামী যে কোনো যুদ্ধ জয় ও গনিমত লাভ অথবা মক্কা বিজয়, অথবা পারস্য বিজয় ও রোমানদের বিরুদ্ধে বিজয়, অথবা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটি যুদ্ধ জয় ও গনিমত লাভ।” [2] »» এই চমকপ্রাদ (48£0190০01) বিশ্বত্রহ্মাণ্ডের কোনো সৃষ্টিকর্তা আছে, এমন কোনো প্রমাণ নেই। তথাপি আজকের পৃথিবীর সিংহভাগ মানুষই কোনো না কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাসী। আগেই বলেছি (পর্ব: ১০), অষ্টায় বিশ্বাস উচিত নাকি অনুচিত, প্রয়োজনীয় নাকি অপ্রয়োজনীয়, ক্ষতিকারক নাকি লাভজনক, সে বিষয়ের অবতারণা এ লেখার উদ্দেশ্য নয়। এ লেখার উদ্দেশ্য হলো স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ)- এর বক্তব্য ও কার্যকলাপ বিশ্লেষণের মাধ্যমে তার দাবির যথার্থতা/অসাড়তা নিরূপণ! ১৫৫ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ১৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।