Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

অতঃপর, তাঁর সকল অনুসারীদের (ব্যতিক্রম শুধু অন্ধ-খঞ্জ-রুণ্ন) যুদ্ধ অব্যাহত রাখার নির্দেশ "যতক্ষণ না তারা মুসলমান হয়ে যায়!”: ৪৮:১৬-১৭- 'গৃহে অবস্থানকারী মরুবাসীদেরকে বলে দিনঃ আগামীতে তোমরা এক প্রবল পরাক্রান্ত জাতির সাথে যুদ্ধ করতে আহুত হবে। তখন যদি তোমরা নির্দেশ পালন কর, তবে আল্লাহ তোমাদেরকে উত্তম পুরস্কার দিবেন। 'আর যদি পৃষ্ঠপ্রদর্শন কর যেমন ট৩৪০/৬৪১০৮ তবে তিনি তোমাদেরকে যন্ত্রনাদায়ক শাস্তি দিবেন। (১৭) এবং যে কেউ আল্লাহ ও তাঁর রসূলের অনুগত্য করবে তাকে তিনি জান্নাতে দাখিল করবেন, যার তলদেশে নদী প্রবাহিত হয়। পক্ষান্তরে যে, ব্যক্তি পৃষ্টপ্রদর্শন করবে, তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন”। »» মুহাম্মাদ তাঁর এই বাণী "আগামীতে তোমরা এক প্রবল পরাক্রান্ত জাতির সাথে যুদ্ধ করতে আহুত হবে (৪৮:১৬)" এর মাধ্যমে কাদেরকে বোঝাতে চেয়েছেন, সে ব্যাপারে আদি মুসলিম এঁতিহাসিকদের মধ্যে মতপার্থক্য আছে। মুহাম্মদ ইবনে ইশাকের বর্ণনা: “আবদুল্লাহ বিন আবু নাজিহ « আতা বিন আবু রাবাহ « ইবনে আব্বাস-এর উদ্ধৃতি মোতাবেক (তা হলো) পারস্য-বাসী। অন্য একজন যাকে আমি সন্দেহ করি না, আল যুহরীর উদ্ধৃতি দিয়ে আমাকে জানিয়েছেন যে, "এক প্রবল পরাক্রান্ত জাতি" মানে হলো বানু হানিফা ও তার সাথের ঘোর মিথ্যাবাদীরা।' [1] বিভিন্ন উৎসের উদ্ধৃতি দিয়ে ইবনে কাথির যা বর্ণনা করেছেন তা হলো: '--অনেকগুলো মতামত আছে: প্রথমত:, শুবাহ « আবু বিশার « সাইদ বিন জুবায়ের অথবা ইকরিমা অথবা উভয়ের উদ্ধাতি মতে তারা হলেন হাওয়াজিন-গোষ্ঠী। কাতাদা, তার এক বর্ণনা মতে, এই একই মত পোষণ করেন। দ্বিতীয় মত হলো এই যে, আদ-দাহহাক মতে ১৫০ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ১৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।