অত:পর, যারা এই যাত্রায় তাঁর সঙ্গে যোগ দেন নাই, তাঁদের বিরুদ্ধে বিষোদগার!: ৪৮:১১-১২- 'মরুবাসীদের মধ্যে যারা গৃহে বসে রয়েছে, তারা আপনাকে বলবেঃ আমরা আমাদের ধন-সম্পদ ও পরিবার-পরিজনের কাজে ব্যস্ত ছিলাম। 'অতএব, আমাদের পাপ মার্জনা করান। তারা মুখে এমন কথা বলবে, যা তাদের অন্তরে নেই। বলুনঃ আল্লাহ তোমাদের ক্ষতি অথবা উপকার সাধনের ইচ্ছা করলে কে তাকে বিরত রাখতে পারে? বরং তোমরা যা কর, আল্লাহ সে বিষয় পরিপূর্ণ জ্ঞাত। (১২) বরং তোমরা ধারণ করেছিলে যে, রসূল ও মুমিনগণ তাদের বাড়ী-ঘরে কিছুতেই ফিরে আসতে পারবে না এবং এই ধারণা তোমাদের জন্যে খুবই সুখকর ছিল। তোমরা মন্দ ধারণার বশবর্তী হয়েছিলে। তোমরা ছিলে ধ্বংসমুখী এক সম্প্রদায় ।' অত:পর, তাঁকে অবিশ্বাসীদের বিরুদ্ধে হুমকি!: ৪৮:১৩- 'যারা আল্লাহ ও তাঁর রসুলে বিশ্বাস করে না, আমি সেসব কাফেরের জন্যে অত:পর, তাঁর 'স্বেচ্ছাচারী (পর্ব: ২০)' বক্তব্য: ৪৮:১৪- 'নভোমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব আল্লাহরই। তিনি যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যাকে ছা শত দে। তন মী, পরম মেহবাদ আবারও যারা তাঁর সঙ্গে এই যাত্রায় অংশ নেন নাই তাঁদের বিরুদ্ধে বিষোদগার!: ৪৮:১৫- 'তোমরা যখন যুদ্ধলন্ধ ধন-সম্পদ সংগ্রহের জন্য যাবে, তখন যারা পশ্চাতে থেকে গিয়েছিল, তারা বলবেঃ আমাদেরকেও তোমাদের সঙ্গে যেতে দাও। তারা আল্লাহর কালাম পরিবর্তন করতে চায়। বলুনঃ তোমরা কখনও আমাদের সঙ্গে যেতে পারবে না। আল্লাহ পূর্ব থেকেই এরূপ বলে দিয়েছেন। তারা বলবেঃ বরং তোমরা আমাদের প্রতি বিদ্বেষ পেষণ করছ। পরন্তু তারা সামান্যই বোঝে ।' ১৪৯ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।