পূর্ব প্রকাশিতের (পর্ব: ১২২) পর: 'আল-যুহরীর অব্যাহত বর্ণনা: “অতঃপর আল্লাহর নবী প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যাত্রা করেন ও যখন তিনি তার অর্ধেক রাস্তায় পৌঁছেন, সুরা আল-ফাতহ (সুরা নম্বর ৪৮) অবতীর্ণ হয়।”” ওহুদ যুদ্ধের চরম ব্যর্থতার পর মুহাম্মদ "তাঁর আল্লাহর" নামে যে-উদ্দেশ্য সাধনের প্রয়োজনে কমপক্ষে ৬০-টি বাণীর অবতারণা করেছিলেন (পর্ব: ৭০), সেই একই উদ্দেশ্য সাধনের প্রয়োজনে হুদাইবিয়ার সন্ধিচুক্তি সম্পন্ন করার পর মুহাম্মদ তাঁর আল্লাহর নামে ২৯টি বাণীর অবতারণা করেন। মুহাম্মদ ইবনে আবদষ্াহর ভাষায় সেই বাণীগুলো হলো: ভূমিকা প্রদান: ৪৮:১-৪ _ “নিশ্যয় আমি আপনার জন্যে এমন একটা ফয়সালা করে দিয়েছি, যা সুস্পষ্ট ।' (২) যাতে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যৎ ক্রটিসমূহ মার্জনা করে দেন এবং আপনার প্রতি তাঁর নেয়ামত পূর্ণ করেন ও আপনাকে সরল পথে পরিচালিত করেন। (৩) এবং আপনাকে দান করেন বলিষ্ঠ সাহায্য। (8) তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাযিল করেন, যাতে তাদের ঈমানের সাথে আরও ঈমান বেড়ে যায়। নভোমন্ডল ও ভূমন্ডলের বাহিনীসমূহ আল্লাহরই এবং আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়”। »» ইমাম বুখারীর বর্ণনায় (৫:৫৯:৪৯০) আমরা জানতে পারি যে, যখন “নিশ্চয় আমি আপনার জন্যে এমন একটা ফয়সালা করে দিয়েছি, যা সুস্পষ্ট (৪৮:১)" নাজিল হয়, তখন মুহাম্মদের অনুসারীরা তাঁকে অভিনন্দন জানান ও জিজ্ঞাসা করেন, "কিন্তু আমরা কী পুরষ্কার পাবো?" তাঁদের এই প্রশ্নের জবাবে মুহাম্মদ তাঁদেরকে দেন প্রলোভন (8৮:৫): ১৪৭ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ১৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।