Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

১২৩: হুদাইবিয়া সন্ধি- ১৩: সূরা আল ফাতহ! ত্রাস, হত্যা ও হামলার আদেশ- সাতানব্বই "যে মুহাম্মদ (সাঃ)-কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না।" স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) ৬২৮ সালের মার্চ মাসে (জিলকদ, হিজরি ৬ সাল) মক্কার হারাম শরীফ থেকে ৯-১০ মাইল দূরবর্তী হুদাইবিয়া নামক স্থানে কুরাইশ প্রতিনিধি সুহায়েল বিন আমরের সাথে কী কী শর্তে এক লিখিত চুক্তিনামায় সম্মত হয়েছিলেন; এই চুক্তিনামার তিনি কোন কোন ব্যক্তির স্বাক্ষর সাক্ষী হিসাবে গ্রহণ করেছিলেন; চুক্তিনামাটি স্বাক্ষরিত হওয়ার পর সেখানে উপস্থিত মুহাম্মদ অনুসারীরা প্রবল মর্মবেদনায় তাঁর সাথে কীরূপ আচরণ করেছিলেন; তাঁদের সেই আচরণে মনঃক্ষুনন মুহাম্মদ কার পরামর্শে সেখানে তাঁর পরবর্তী কার্যক্রম সমাধা করেছিলেন; অনুসারীদের এইরূপ অত্যন্ত হতাশাগ্রস্ত পরিস্থিতিতে তাঁদের মনোবল চাঙ্গা করা ও সর্বোপরি তাঁর নবী-গৌরব পুনরুদ্ধার ও নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনে প্রায় সর্বাবস্থায় মুহাম্মদ কোন দু'টি কৌশল অবলম্বন করেন; ইত্যাদি বিষয়ের আলোচনা আগের পর্বে করা হয়েছে। অতঃপর মুহাম্মদ মদিনায় প্রত্যাবর্তনের উদ্দেশ্যে যাত্রা করেন। তাঁর অনুসারীদের অত্যন্ত হতাশাগ্রস্ত পরিস্থিতি থেকে উত্তরণ, এই চুক্তি স্বাক্ষরের প্রয়োজনীয়তা ও সর্বোপরি তাঁর নবী-গৌরব ও নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনে মদিনায় প্রত্যাবর্তনের আগেই পথিমধ্যে মুহাম্মদ তাঁর প্রথম কৌশল-টি প্রয়োগ করেন। মুহাম্মদ ইবনে ইশাকের (৭০৪-৭৬৮ সাল) বর্ণনার পুনরারস্: [1] [2] ১৪৬ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।