ওপরে বর্ণিত আবু জেহেলের এ উটটি মুহাম্মদ, সম্ভবত, সেই সময়ই হস্তগত (গণিমত) করেছিলেন। আবু জেহেলের এই উটটিকে মুহাম্মদ জবাই করেছেন খবরটি শোনার পর কুরাইশরা হয়েছিলেন রোষাম্িত; আল-তাবারীর বর্ণনায় আমরা জানতে পারি যে, কুরাইশদেরকে রাগান্বিত করার উদ্দেশ্যেই মুহাম্মদ আবু জেহেলের এই উটটি জবাই করেছিলেন। আদি উৎসের ওপরে উল্লেখিত বর্ণনায় যে-বিষয়টি অত্যন্ত স্পষ্ট, তা হলো - যখন মুহাম্মদ বিন আবদুল্লাহ কুরাইশ প্রতিনিধি সুহায়েল বিন আমরের সাথে সন্ধিচুক্তি সমাপ্ত ওয়াকিদি, আল-তাবারী ও ইমাম বুখারীর বর্ণনায় যা সুস্পষ্ট, তা হলো: সেই অবস্থায় মুহাম্মদের সমস্ত অনুসারীরা তাঁদের নবীর কার্যকলাপে এতই মনঃক্ষপ্ন ছিলেন যে, সন্ধিচুক্তি সম্পন্ন করার পর যখন মুহাম্মদ তাঁদের কাছে এসে তাঁদেরকে পশু কুরবানি করা ও তাদের চুল কামিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন, তখন একজন অনুসারীও তাঁর সেই নির্দেশ মান্য করেননি, তিন তিন বার আদেশ করার পরেও নয়! অতঃপর তাঁরা নবীর আদেশ মান্য করেছিলেন অবশ্য । প্রশ্ন হলো, “অনুসারীদের এহেন হতাশাগ্রস্ত পরিস্থিতি থেকে উত্তরণ, তাঁদের মনোবল চাঙ্গা করা ও সর্বোপরি তাঁর নিজের হৃতগৌরব পুনরুদ্ধার ও নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনে অতঃপর মুহাম্মদ কী কৌশল অবলম্বন করেছিলেন?” »» এই ঘটনার পূর্বে মুহাম্মদের নবী জীবনের বিভিন্ন ঘটনাপ্রবাহের তথ্য-উপান্ত পর্যালোচনা ও বিশ্লেষণের মাধ্যমে এই প্রশ্নের সঠিক জবাব আমরা অতি সহজেই নির্ধারণ করতে পারি। আর তা হলো: ১ ওহী নাজিল করা (পর্ব: ৭০), এবং ১৪২ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।