Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

১২২: হুদাইবিয়া সন্ধি- ১২: চুক্তি স্বাক্ষর - কী ছিল তার শর্তাবলী? ত্রাস, হত্যা ও হামলার আদেশ- ছিয়ানববুই "যে মুহাম্মদ (সাঃ)-কে জানে সে ইসলাম জানে, যে তাঁকে জানে না সে ইসলাম জানে না ।" কুরাইশ প্রতিনিধি সুহায়েল বিন আমর যখন তাঁর পুত্র আবু জানদাল-কে মক্কায় ফেরত পাঠানোর ব্যবস্থা করছিলেন, তখন স্বঘোষিত আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর হেঁটে গিয়েছিলেন, তাঁর সেই উদ্দেশ্য কী কারণে ব্যর্থ হয়েছিল; আদি উৎসের সকল 'সিরাত' গ্রন্থকারদের রচিত এই উপাখ্যান ও অনুরূপ উপাখ্যানের বর্ণনার সঙ্গে 'হাদিস' গ্রন্থকারদের রচিত বর্ণনায় কী ধরণের পার্থক্য পরিলক্ষিত হয়; এই পার্থক্যগ্তলোর আলোচনাকালে ইসলাম বিশ্বাসী পণ্তিত ও অপপ্তিতরা 'সিরাত' গ্রন্থকারদের বিরুদ্ধে সাধারণত কোন দু'টি অভিযোগ উথ্থাপন করেন; কী কারণে তাঁদের সেই অভিযোগগুলো অযৌক্তিক ও অভিসন্ধিমূলক; ইত্যাদি বিষয়ের আলোচনা আগের পর্বে করা হয়েছে। মুহাম্মদ ইবনে ইশাক (৭০৪-৭৬৮ খৃষ্টাব্দ), আল ওয়াকিদি (৭৪৮-৮২২ খৃষ্টাব্দ), আল- তাবারী (৮৩৮-৯২৩ খৃষ্টাব্দ), ইমাম বুখারী (৮১০-৮৭০ সাল), ইমাম মুসলিম (৮২১- ৮৭৫ সাল) প্রমুখ আদি ও বিশিষ্ট মুসলিম এতিহাসিকদের বর্ণনার আলোকে স্বঘোষিত আখেরি নবী মুহাম্মদ বিন আবদুল্লাহ তাঁর হুদাইবিয়া অবস্থানকালে কুরাইশ প্রতিনিধি সুহায়েল বিন আমর-এর সাথে যে-লিখিত সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, তার ১৩৭ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।