প্রত্যক্ষদর্শী কিংবা সমসাময়িক লোকদের কাছ থেকে তাঁদের অব্যবহিত পরের প্রজন্মের লোকেরা (প্রথম প্রজন্ম” - যাদের অনেকেই ছিলেন তাঁদেরই সন্তান-সন্ততি, পরিবার- পরিজন, কিংবা পরিচিত-জন) মুহাম্মদের জীবনের কোনো বিশেষ ঘটনার মৌখিক বর্ণনা সংগ্রহ করে তা তাঁরা তাঁদের দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের লোকদের শুনিয়েছেন, সেই সব দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের লোকদের কাছ থেকে সংগ্রহ করে তৃতীয় প্রজন্মের পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের লোকদের কাছ থেকে সংগ্রহ করে পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের ষষ্ঠ প্রজন্মের লেখকের রচিত মুখে মুখে প্রচারিত কোনো বিশেষ ঘটনার বর্ণনা, তৃতীয় প্রজন্মের লেখকদের রচিত সেই একই ঘটনার বর্ণনার চেয়ে কম গ্রহণযোগ্য এমন দাবি অযৌক্তিক। আর "ইহুদিদের কাছ থেকে সংগৃহীত" দাবিটি যদি শতভাগ সত্যও হয়, তথাপি বিজিত ও অত্যাচারিত জনগোষ্ঠীর (ইহুদি ও অন্যান্য অবিশ্বাসী) লোকদের কাছ থেকে সংগ্রহীত কোনো বিশেষ ঘটনার বর্ণনা, অত্যাচারী ও বিজয়ী জনগোষ্ঠীর (ইসলাম-বিশ্বাসী) কাছ থেকে সংগ্রহীত সেই একই ঘটনার বর্ণনার চেয়ে কম গ্রহণযোগ্য, বিজয়ী দল অনুসারীদের এমন দাবি নিঃসন্দেহে অভিসন্ধিমূলক। »» আর দ্বিতীয় যে বিষয়টি আমরা নিশ্চিতরূপে জানি, তা হলো: ইসলামের একান্ত প্রাথমিক ও অত্যাবশ্যকীয় শর্ত অনুযায়ী আদি উৎসের 'সিরাত' লেখকদের এ সকল বর্ণনা মুহাম্মদ ও তাঁর অনুসারীদের শৌর্ষবীর্য ও ক্ষমতার উপাখ্যান হিসাবে বর্ণিত হয়েছে। তাঁদের পক্ষে ধারণা করাও সম্ভব ছিল না যে, তাঁদের লিখিত এই ঘটনাগুলো শত শত বছর পরে মুহাম্মাদ ও তাঁর অনুসারীদের নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ডের উল্লেখযোগ্য দলিল হিসাবে বিশ্ববাসীর কাছে প্রতিপাদ্য হবে। কিন্তু সিরাত পরবর্তী যুগের অধিকাংশ লেখকরা যুগে যুগে 'সময়ের সাথে তাল মিলিয়ে' মুহাম্মদের জীবন ইতিহাসের যে কোনো নেতিবাচক চরিত্রের বর্ণনাকে বিভিন্ন অজুহাতে "অ-সহি" ১৩৩ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।