Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

গিয়ে দাঁড়িয়েছিলেন - ইত্যাদি অত্যন্ত প্রাণবন্ত ও বিস্তারিত (51৬17 ৪179 99691199) উপাখ্যানগুলো 'হাদিস' গ্রন্থের বিশিষ্ট লেখকরা উল্লেখই করেননি। সিরাত ও হাদিস গ্রন্থ পাঠের সময় এই বিশেষ প্যাটার্ন-টি প্রায় সর্বত্রই পরিলক্ষিত হয়। প্রশ্ন হলো: কী কারণে 'সিরাত ও হাদিস' লেখকদের বর্ণনার এই পার্থক্য? এই প্রসঙ্গের আলোচনায় ইসলাম বিশ্বাসী পত্তিত ও অপণ্ডিতরা মূলত: যে দুটি দাবি প্রায় সব ক্ষেত্রেই করে থাকেন, তা হলো, অর্থাৎ, 'সিরাত' এর লেখকগণ 'হাদিস' গ্রন্থের লেখকগণের মত সাবধানতা অবলম্বন থেকে মুহাম্মদের নবী জীবনের কোনো বিশেষ ঘটনার মৌখিক বর্ণনা সংগ্রহ করে তা তাঁদের অব্যবহিত (700991916) পরের প্রজন্মের লোকদের কাছে মৌখিকভাবে বর্ণনার মাধ্যমে ধারাবাহিকভাবে সেই ঘটনাটির বর্ণনা এক প্রজন্মের লোকদের কাছ থেকে অব্যবহিত পরের প্রজন্মের লোকদের কাছে পৌঁছানোর পদ্ধতি ('ইসনাদ') যথাযথভাবে অনুসরণ করেননি । তাই সিরাত লেখকদের এই সব বর্ণনা 'অ-সহি (701 0070110) ও অগ্রহণযোগ্য । অর্থাৎ, 'সিরাত' লেখকরা তাঁদের এই সব বর্ণনার অনেকটাই তৎকালীন ইহুদিদের কাছ থেকে সংগ্রহ করেছেন, বিশেষ করে মুহাম্মদ ইবনে ইশাক। তাই তা গ্রহণযোগ্য নয়। +» প্রথমতঃ যে বিষয়টি আমরা নিশ্চিতরূপে জানি, তা হলো: আদি উৎসের পূর্ণাঙ্গ (0০%1101666) 'সিরাত। গ্রন্থগুলো রচিত হয়েছে মুহাম্মদের মৃত্যুর প্রায় ১১০- ১৪০ বছরের মধ্যে, আর 'হাদিস' গ্রথগুলো রচিত হয়েছে তারও প্রায় একশত বছরের ও অধিক পরে, মুহাম্মদের মৃত্যুর ২০০ বছরেরও অধিক পরে । অর্থাৎ ১৩২ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ১৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।