না?" উমর জবাবে বলে, "আল্লাহর নবী আমাকে তা করতে নিষেধ করেছিলেন।" আবু জানদাল বলে, "আল্লাহর নবীর প্রতি তোমার আনুগত্য কি আমার চেয়েও বেশি?" উমর ও তার সাথে অবস্থিত আল্লাহর নবীর অনুসারীরা বলে, "হে আল্লাহর নবী, আপনি কি আমাদের বলেননি যে, আপনি পবিত্র কাবা ঘরে প্রবেশ করবেন, কাবা ঘরের চাবিটি গ্রহণ করবেন ও আরাফাতে যারা দাঁড়িয়ে আছে, সেই লোকদের কাছে গিয়ে দাঁড়াবেন? কিন্তু এখন পর্যন্ত না আমাদের কুরবানির পশুগুলো, না আমরা কাবা ঘরে গিয়ে পৌঁছতে পারলাম ।" আল্লাহর নবী বলেন, "আমি কি বলেছিলাম যে, তোমাদের এই যাত্রাটিতেই আমি তা করবো?" উমর বলে, "না।" আল্লাহর নবী বলেন, "তোমরা অবশ্যই তাতে প্রবেশ করবে! আমি কাবা ঘরের চাবিটি গ্রহণ করবো ও মক্কার ভেতরে আমার ও তোমাদের মাথার চুল মুগ্তন করবো। অতঃপর আমি আরাফাতে উপস্থিত লোকদের সাথে গিয়ে দাঁড়াবো।" অতঃপর আল্লাহর নবী উমরের কাছে আসেন ও বলেন, "তুমি কি ওহুদ-এর এ দিনটির কথা ভুলে গিয়েছ, যখন তুমি কারও জন্য অপেক্ষা না করে ওপরে উঠে যাচ্ছিলে, আর আমি চিৎকার করে তোমার মনোযোগ আকর্ষণ করে তোমার আখেরাতের কথা মনে করিয়ে দিচ্ছিলাম? তুমি কি আল-আহ্যাব এর এ দিনটির কথা ভুলে গিয়েছ, যখন তারা ওপর ও নিচ থেকে তোমাদের কাছে এসেছিল ও তোমাদের মনে হয়েছিল যে, তোমাদের হৎপিগুটি কণ্ঠের কাছে এসে হাজির হয়েছে? তুমি কি সেই দিনের কথা ভুলে গিয়েছ?" আল্লাহর নবী তাদেরকে এ ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয়া শুরু করেন: তোমরা কি ভুলে গিয়েছ এ দিনের কথা? মুসলমানরা বলে, "আল্লাহ ও তার নবীর সহায়, আমরা তা ভুলে গিয়েছিলাম ও আপনি আমাদের তা স্মরণ করিয়ে দিয়েছেন। অবশ্যই আল্লাহ ও তার কার্যকলাপের বিষয়ে আপনি আমাদের চেয়ে বেশি জ্ঞানসম্পন্ন।"'- অনুবাদ, টাইটেল, ও [৯**] যোগ - লেখক। ১২৮ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।