ইসলামের ইতিহাসের আদি ও বিশিষ্ট মুসলিম এঁতিহাসিকদেরই বর্ণনায় আমরা জানতে পারি যে, তৎকালীন কাবা শরীফের মধ্যে ছিল ৩৬০ টি বিভিন্ন ধর্ম ও গোত্রের দেব ও দেবী মূর্তি। সেই একই ঘরের ভেতরে বসে তৎকালীন আরবে সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষরা উপাসনা করতেন সহ-অবস্থানের মাধ্যমে । মুহাম্মদের প্রচারণার পূর্বে “শুধুমাত্র ভিন্ন ধর্মমত অবলম্বন-পালন ও প্রচার"-এর কারণে মক্কাবাসী কুরাইশ ও অন্যান্য অবিশ্বাসীরা কাউকে কখনো কোনো অবমাননা করতেন, কিংবা কোনো ব্যক্তি তাঁর নিজের ধর্ম ও দেব-দেবীকে ত্যাগ করে অন্য কোন ধর্ম অবলম্বন, পালন ও দেব- দেবীর পুজা করলে তাঁরা তাঁদের প্রতি অত্যাচার করতেন, এমন ইতিহাস জানা যায় না। মুহাম্মদের প্রথম স্ত্রী খাদিজা বিনতে খুয়ালিদ-এর চাচাত ভাই ওয়ারাকা বিন নওফল ছিলেন ধর্মীন্তরিত খিষ্টান, সে কারণে মক্কাবাসী কোনো কুরাইশ ও অন্যান্য অবিশ্বাসীরা ওয়ারাকা বিন নওফল-কে অসম্মান করতেন, এমন উদাহরণ কোথাও নেই; তৎকালীন আরবের কিছু কুরাইশ ছিলেন ধর্মান্তরিত একেশ্বরবাদী "হানিফ সম্প্রদায়"-এর সদস্য, যার মধ্যে ছিলেন মুহাম্মদের কিছু পরিবার সদস্য ও, কিন্তু সে কারণে তাঁদের কোনো পরিবার সদস্য কিংবা কোনো মক্কাবাসী কুরাইশ তাঁদেরকে কোনোরূপ অবমাননা বা অসম্মান করতেন, এমন ইতিহাসও কোথাও খুঁজে পাওয়া যায় না ["নৃশংস যাত্রার সূচনা (পর্ব, ৩২)]! এহেন ধর্মীয় সহিষুুতার পরম দৃষ্টান্তের অধিকারী সেই একই কুরাইশ ও অন্যান্য অবিশ্বাসী জনগোষ্ঠী মুহাম্মদ এবং তাঁর সহচরদের বিরুদ্ধে কী কারণে সামাজিক প্রতিরোধ গড়ে তুলছিলেন, কেন তাঁরা মুহাম্মদ ও তাঁর ভাবাদর্শে আকৃষ্ট ধর্মান্তরিত ব্যক্তিদের প্রতি ছিলেন বিরক্ত - ইত্যাদি বিষয়ের আংশিক আলোচনা "আবু-লাহাব তত্ব (পর্ব১২)” ও "তারা বলে: এ ভূখণ্ডে আমরা ছিলাম অসহায় " পর্বে করা হয়েছে। সুহায়েল বিন আমর যখন তাঁর পুত্র আবু জানদাল-কে কুরাইশদের কাছে ফেরত পাঠানোর ব্যবস্থা করছিলেন, তখন উমর ইবনে খাত্তাব লাফ দিয়ে উঠে আবু জানদাল এর পাশে হেঁটে যান। ১২৬ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।