Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

এমনই এক পরিস্থিতিতে চুক্তি-আলোচনার এঁ স্থানটিতে আবু জানদাল বিন সুহায়েল এর আগমন ঘটে। মুহাম্মদ ইবনে ইশাক, ইমাম বুখারী ও আল-তাবারীর বর্ণনায় যা স্পষ্ট, তা হলো, আবু জানদাল মক্কা থেকে পালিয়ে " হাঁটতে হাঁটতে মুহাম্মদের কাছে এসে হাজির হন। আর আল-ওয়াকিদির বর্ণনায় যা স্পষ্ট, তা হলো, আবু জানদাল তার "পায়ের বেড়ি খুলে মুক্ত হয়ে" একটি তরবারি নিয়ে মক্কার নিম্নভাগ দিয়ে পায়ে হেঁটে পালিয়ে এসেছেন। হুদাইবিয়া স্থানটি মক্কার হারাম শরিফ থেকে প্রায় ৯-১০ মাইল দূরে অবস্থিত। সম্পূর্ণ এলাকাটিই তখন ছিল কুরাইশ ও অন্যান্য মুশরিকদের (১০1/07615) অধীন ও জনপদ সমৃদ্ধ। আর মুহাম্মদ ও তাঁর অনুসারীদের এই আগমনে পরিস্থিতি ছিল টান টান উত্তেজনা ও সতর্ক সাবধানী । এমনই এক সময় ও পরিস্থিতিতে একজন মানুষ তার মনোযোগ এড়িয়ে ৯-১০ মাইল রাস্তা পায়ে হেটে হুদাইবিয়া সন্ধি স্থানে এসে হাজির হয়েছিলেন - এই বর্ণনাটির বিশ্বাসযোগ্যতা, লোকটি তার "পায়ে বেড়ি পরিহিত অবস্থায়” এ সমস্ত লোকদের মনোযোগ ও দৃষ্টি এড়িয়ে পায়ে হেটে সন্ধি স্থানে এসে হাজির হয়েছিলেন বর্ণনাটির চেয়ে অনেক অনেক বেশি বিশ্বাসযোগ্য। কারণটি হলো, পায়ে বেড়ি পরিহিত অবস্থায় যদি কোন লোক রাস্তা দিয়ে হেটে যায় তখন তা প্রতিটি পথিকেরই মনোযোগ ও দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু যদি কোনো লোক সাধারণ ভাবে অন্যান্য পথিকের মত পায়ে হেটে যায়, তবে তার প্রতি কোন পথিকেরই কোন বিশেষ মনোযোগ ও দৃষ্টি থাকে না। সময় পরিস্থিতি ও যুক্তি বিচারে, ওপরে বর্ণিত মুহাম্মদ ইবনে ইশাক, ইমাম বুখারী ও আল-তাবারীর বর্ণনার চেয়ে আল-ওয়াকিদির বর্ণনাটি অনেক বেশি বিশ্বাসযোগ্য। অর্থাৎ আবু জানদাল যুক্ত হয়েই সেখানে এসেছিলেন। কিংবা পায়ের বেড়ি খুলে মুক্ত অবস্থায় হাঁটতে হাঁটতে এসে তাঁর পিতা সুহায়েল বিন ১১৮ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।