Islamer Ojana Oddhay Part 04
/ ৫৪৩
📝 লেখা 📖 পিডিএফ

সুহায়েল যখন আবু জানদাল-কে দেখতে পান, তিনি উঠে দাঁড়ান ও তার মুখে আঘাত করেন ও তার কলার চেপে ধরে বলেন, "মুহাম্মদ, এই লোকটি তোমার কাছে আসার আগেই আমরা চুক্তির সিদ্ধান্তে উপনীত হয়েছি।" তিনি জবাবে বলেন, "তোমার কথা ঠিক।" তিনি তাকে তার কলার ধরে রূক্ষভাবে টেনে নিয়ে এসে কুরাইশদের কাছে ফেরত পাঠান। তখন আবু জানদাল তার গলার প্রায় সমস্ত শক্তি দিয়ে তীক্ষ চিৎকার করা শুরু করে ও বলে, "হে মুসলিমরা, আমাকে কী মুশরিকদের (01)076155) কাছে ফেরত পাঠানো হবে, যাতে তারা আমাকে আমার ধর্ম থেকে বিচ্যুত করার প্ররোচনা দিতে পারে?" এই ঘটনা তাঁর অনুসারীদের বিষগ্নতা আরও বাড়িয়ে দেয়। আল্লাহর নবী বলেন, "হে আবু জানদাল, ধৈর্য ধারণ করো ও নিজেকে সংযত রাখো, কারণ আল্লাহ তোমাকে ও তোমার মত অসহায় লোকদের কষ্ট লাঘব করবে ও পলায়নের একটা উপায় প্রদান করবে। আমরা তাদের সাথে এক শান্তি-চুক্তিতে সম্মত হয়েছি ও আমরা ও তারা সেই চুক্তি সংরক্ষার জন্য আল্লাহকে আহ্বান করেছি; তাদের সঙ্গে আমরা অসাধু কারবার করতে পারি না। --- আল-ওয়াকিদির (৭৪৮-৮২২ খিষ্টাব্দ) অতিরিক্ত বর্ণনা: 'আল্লাহর নবী তাঁর স্বপ্নে যা দেখেছিলেন, তা হলো এই যে, তিনি "কাবা ঘর"-এর গ্রহণ করেছেন ও আরাফাতের বিরতি স্থানে দাঁড়িয়ে আছেন। তাই, তিনি তাঁর অনুসারীদের উমরা পালনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছিলেন। তারা তাদের প্রস্তুতি ত্রান্ষিত ও যাত্রা শুরু করেছিলেন। -' [4] 'আল্লাহর নবীর অনুসারীরা এই চুক্তিটি দারুণ অপছন্দ করেন। তারা যে-কারণে কাবা শরীফ উদ্বোধন (0050178) নিশ্চিতরূপে সম্পন্ন করবেন বিশ্বাসটি নিয়ে যাত্রা শুরু ১১৪ ধর্মকারী ইবুক

— পৃষ্ঠা ১১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।