এই প্রসঙ্গে ইমাম বুখারী (৫:৫৯:৫৫৩, ৩:৫০:৮৯১) ও ইমাম মুসলিমের (১৯:৪৪০৪) বর্ণনা মুহাম্মদ ইবনে ইশাক, আল-তাবারী ও আল-ওয়াকিদির (৭৪৮-৮২২) ওপরে বর্ণিত বর্ণনারই অনুরূপ । [4] [9] »»» আদি উৎসের ওপরে বর্ণিত বর্ণনায় আমরা জানতে পারি যে মুহাম্মদ বিন আবদুল্লাহ ও সুহায়েল বিন আমর যখন চুক্তির শর্তাবলী নিয়ে আলাপ-আলোচনা করছিলেন ও বিন সুহায়েল নামের এক মক্কাবাসী মুসলমান পায়ে শিকল পরিহিত অবস্থায় হাঁটতে হাঁটতে তাঁদের কাছে এসে হাজির হয়। অতঃপর আবু জানদাল মুহাম্মদ ও তাঁর অনুসারীদের কাছে এই মর্মে সাহায্যের অনুরোধ করেন যে, তাকে যেন পৌত্তলিক মুশরিক (2০1507615) কুরাইশদের কাছে ফিরিয়ে না দিয়ে তাদের সঙ্গে নিয়ে যাওয়া হয়। মুহাম্মদ তা করতে রাজি হন, কিন্তু সুহায়েল বিন আমরের হস্তক্ষেপে মুহাম্মদ তা বাস্তবায়ন করতে পারেন না (বিস্তারিত পরের পর্বে)। ইসলাম বিশ্বাসী পন্তিত ও অপপ্তিতরা গত ১৪০০ বছর যাবত আবু জানদাল-এর এই উপাখ্যানটিকে হুদাইবিয়া সন্ধির প্রতি মুহাম্মদ যে কী পরিমাণ বিশ্বস্ত ছিলেন, তার এক অনন্য উদাহরণ হিসাবে বিশ্ববাসীর উদ্দেশে 'বয়ান' করে আসছেন! এই উদাহরণের মাধ্যমে তাঁরা যে-বিষয়টি প্রমাণ করার চেষ্টা করেন, তা হলো এই রকম: "আখেরি নবী হযরত মুহাম্মদ (সাঃ) 'হুদাইবিয়া সন্ধির' প্রতিটি শর্তের প্রতি এতই বিশ্বস্ত ছিলেন যে, চুক্তি স্বাক্ষরের আগেই কুরাইশদের কাছে প্রতিশ্রুত “যদি কোনো কুরাইশদের কাছে ফেরত পাঠিয়েছিলেন! তিনি তাঁর ওয়াদা পালনে এতই বিশ্বস্ত ছিলেন যে, মক্কার কাফেররা পর্যন্ত হুজুরে পাক মুহাম্মদ (সাঃ) কে 'আল-আমিন' উপাধিতে ১০৮ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।