সুহায়েল বিন আমর। যদিও তিনি ছিলেন পৌন্তলিক, কিন্তু তাঁর ভাই আল-সাকরান বিন আমর (41-59187 0 4001) ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ও মুহাম্মদের নির্দেশে আবিসিনিয়ায় হিজরত করেছিলেন । আল-সাকরানের মৃত্যুর পর, মুহাম্মদ তাঁর বিধবা স্ত্রী সওদা-কে বিবাহ করেন। সুহায়েল বিন আমরের আত্মীয় সম্পর্ক আর সেই কারণেই, সম্ভবত, মুহাম্মদের এই উক্তি, "এ লোকেরা আত্মীয়তার সুত্রে তোমাদের সাথে যোগাযোগ করা মনস্থ করেছে, - তোমাদের জন্য কাজটা এখন সহজ হয়ে গেলো।"[14] কুরাইশরা ছিলেন “আল্লাহ" বিশ্বাসী! তাঁরা বংশ পরম্পরায় 'আল্লাহ'-কে দেবতা জ্ঞানে কুরান! [বিস্তারিত: "মুহাম্মদের মোজেজা তত্ব" পর্বে (পর্ব: ২৪)] তাঁদের সেই দেবতা 'আল্লাহর' সঙ্গে তাঁরা কখনো “যিনি করুণাময় ও অতি দয়ালু (আল-রাহমান)" সম্বোধনটি যুক্ত করতেন না। কিন্তু মুহাম্মদ তাঁদের সেই দেবতার নামের সাথে যোগ করেছিলেন 'আল-রাহমান' শব্দটি, সম্ভবত, তাঁদের আল্লাহর সঙ্গে তাঁর আল্লাহর পার্থক্য করার জন্য। সে কারণেই সুহায়েল এ অতিরিক্ত শব্দটি যোগ করতে রাজি ছিলেন না। তাই তাঁর উক্তি, "করুণাময় [আল-রাহমান] কী তা আমি জানি না, সুতরাং লেখো, যা আমরা লিখি, 'আল্লাহর নামে ।" একইভাবে, মুহাম্মদ বিন আবদুল্লাহর নামের সাথে 'আল্লাহর নবী' যুক্ত করে টুক্তিনামা লিখিত হোক, তা মেনে নিতে সুহায়েল রাজি ছিলেন না। আর তা না মানার পিছনে তাঁর যুক্তিটি ছিল অকাট্য; "যদি আমি তোমাকে আল্লাহর নবী বলে সাক্ষ্য দিতাম, তবে আমি তোমার সাথে যুদ্ধ করতাম না।" তিনি কোনো অন্যায্য দাবি করেননি । ১০২ ধর্মকারী ইবুক
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।