২২৩ “আকাশ-পৃথিবী ও এতদুভয়ের মধ্যস্থিত কোন কিছুই বেহুদা সৃষ্টি করিনি;...” [সূরা হিজ্বর ৪ ৮৫]। পরিচ্ছেদ ৬ আপেক্ষিকতাবাদ বা রিলেটিভিটি থিওরী আইনস্টাইনের আপেক্ষিকতাবাদ সম্পর্কে আমরা একাধিকবার ইতোমধ্যে উল্লেখ করেছি। এই গুরুত্বপূর্ণ থিওরীটি আজ বিজ্ঞানমহলে সর্বজনস্বীকৃত একটি মতবাদ । সুতরাং এই থিওরীটি ভালো করে বুঝা আমাদের জরুরী । আগেই বলে রাখি, এই আল্ট্রা-মডার্ণ বিশ্বতত্ত সবার জন্য সহজে বুঝা সম্ভব নয়। আমি বাংলা ভাষায় এর গুরুতৃপূর্ণ দিকগুলো সহজ-সরলভাবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা চালিয়েছি। তথাপি কেউ যদি মনে করেন, বুঝতে অসুবিধা হচ্ছে তবে আমি উপদেশ দেব, একাধিকবার পড়ে বুঝার চেষ্টা করুন । স্বভাবত এরূপ থিওরীর সঙ্গে উচ্চগণিত জড়িত থাকে। কিন্তু আমি গাণিতিক দিকটি যতদুর সম্ভর এড়িয়ে গেছি। থিওরীর আসল বিষয়বস্ত ও এর সম্ভাব্য ফলাফল ইত্যাদির ব্যাপারে জানাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য । আপেক্ষিকতাবাদ- এর নামকরণ থেকেই বুঝা যায়, মূলতঃ তা রিলেটিভ বা আপেক্ষিক কথাটির সঙ্গে সম্পৃক্ত। জগতের সব ঘটনা বাস্তবে মৌলিক নয়- অর্থাৎ কোন ঘটনাই চূড়ান্ত সত্য নয়- সবকিছুই আপেক্ষিক | আমরা যা দেখি বা পর্যবেক্ষণ করি তা আমাদের অবস্থান, গতি ইত্যাদির উপর নির্ভরশীল । একই ঘটনা একাধিক ব্যক্তি ভিন্ন অবস্থান, গতি ইত্যাদির কারণে ভিন্নভাবে দেখবে । এছাড়া গতি এবং সময় বলতে যা বুঝায় তা-ও মূলত আপেক্ষিক- কোন চূড়ান্ত বা এবস্যুলুট গতি কিংবা সময় বলতে কিছু নেই । অথচ আইজাক নিউটন [১৬৪২-১৭২৭] ধারণা করেছিলেন, সময়, গতি ইত্যাদির একটি এবস্যুলুট অস্তিত আছে। এই থিওরী তার বিশ্বতত্কে তাই পাল্টিয়ে দিয়েছে। সবকিছুর আপেক্ষিকতার স্বরূপ উপলব্ধি করেই আইনস্টাইন তার থিওরী সৃষ্টি করেন।
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।