ইসলাম ও বিজ্ঞান ২২১ বেশী বাড়তে থাকে- সুতরাং কলাপ্্স হওয়া আরও বাড়ে । এক পর্যায়ে এসে এর মহাকর্ষ এতো শক্তিশালী হয়ে ওঠে যে, এর উপর থেকে আলোকরশ্মি পর্যস্ত আর বেরিয়ে আসতে পারে না। তার মহাকর্ষ আলোক রশ্মিকে পর্যন্ত আটকে রেখে দেয়। শুধু আলো নয় এক্স-রে, গামা-রে ইত্যাদি সকল ইলেকট্রমেগন্যাটিন সিগন্যালকেও সে আটক করে ফেলে । কোন কোন বিজ্ঞানী বলেছেন, ব্ল্যাক হোল হচ্ছে মাহাকাশের কবরস্থান । কারণ, এর কাছে কোন বন্ত পৌঁছে গেলে আর রক্ষা নেই- তার মহাকর্ষ তা ছিড়ে-টেনে-হেচড়ে নাস্তেনাবুদ করে ছাড়বে । আপনি যদি দুর্ভাগ্যবশতঃ কোন ব্ল্যাক হোলের কাছে গিয়ে পড়েন তবে আপনাকে টেনে অন্তত শতফুট লম্বা করবে এবং তার দেহের উপর নিয়ে মাটির সাথে মিশিয়ে নিশহ্ন করে দেবে । এই হচ্ছে ব্ল্যাক হোল নামক শক্তিশালী বন্তর স্বরূপ । লাইট ইয়ার বা আলোক বৎসর ইতোমধ্যে আমরা অনেকবার আলোক বৎসর (ইংরেজীতে লাইট ইয়ার) কথাটি ব্যবহার করেছি। আলোক বৎসর বলতে এক বৎসর সময়ের মধ্যে আলো যতটুকু দূরতে গিয়ে পৌঁছে এটুকু বৃঝায়। এই মহাবিশ্বের বড়তৃ কিংবা আয়তন এতো বেশি যে, আমাদের মাইল বা কিলোমিটারের হিসেবে এগুলো বুঝিয়ে বলা আদৌ সম্ভব নয়। কারণ আমাদের নিকটতম তারা থেকে আমাদের পৃথিবীতে আলো আসতেই প্রায় ৪.৩ বছর অতিবাহিত হয়। সুতরাং এর দূরত্ব মাইল দিয়ে বলা মূলতঃ অর্থহীন। বাস্তবে তা হলো ৫.৮৭ & ৪.৩ ট্রিলিয়ন (এক হাজার বিলিয়ন ক ১ ট্রিলিয়ন) _ ২৫.২৪১ ট্রিলিয়ন মাইল। এখন এক বিলিয়ন হচ্ছে ১০০ কোটি, এক হাজার বিলিয়ন হলো (অর্থাৎ এক ট্রিলিয়ন), ১০ হাজার কোটি । সুতরাং ২৫.২৪১ ট্রিলিয়ন অর্থ হলো ২৫২.২৪১ হাজার কোটি মাইল । এই বিরাট নাম্বারটি ধারণা করারও ক্ষমতা আমাদের নেই। তবে যেহেতু আলো আসতে চার বছর ও এর কিছু বেশি সময় অতিবাহিত হয় (অর্থাৎ ৪.৩ বছর) তাই নিকটতম তারা আলফা সেন্টরীর দূরত্ব ৪.৩ আলোক বসর বলা অনেকটা সহজবোধ্য নয়কিঃ আর এ-তো গেল নিকটতম তারার কথা । কোন কোন তারা ও গ্যালাক্সি আছে যাদের আলো এই পৃথিবীতে পৌঁছুতে ৯ থেকে ১২
— পৃষ্ঠা ৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।