২২০ ইসলাম ও বিজ্ঞান সীমায় পৌছেছে মাত্র, তথাপি এটা যে একদা ধ্বংস হবে তা নিশ্চিত। বিজ্ঞান আমাদেরকে ধ্বংস হওয়ার তারিখ সুদূর ভবিষ্যতে বলে, কিছুটা সুস্থির করেছে! আজ থেকে আরো ৫০০ কোটি বছর পরে সূর্যের ভেতর আনবিক রিয়েকশন শেষ হবে। তখন এটা চতুর্দিকে বেড়ে যেয়ে এমনকি পৃথিবীকে পর্যন্ত তার ভেতরে নিয়ে যাবে । কেউ যদি সেদিন বেঁচে থাকে, তখন সে দেখতে পাবে সূর্যটা সত্যিই তার মাথার উপর অবস্থান করছে। সূর্যের এই অবস্থাকে বলে রেড জায়ান্ট । অর্থাৎ সূর্যের মৃত্যুর পর তার আয়তন শতগুণ বেড়ে বিরাট লালবর্ণের একটি তারায় পরিণত হবে । মহাবিশ্বে এরূপ অনেক লাল তারার সন্ধান পাওয়া গেছে। ব্ল্যাক হোল বা কৃষ্ণ গর্ত মহাকাশে ব্ল্যাক হোল বা কৃষ্ণ-গর্ত নামক একটি বস্তর ব্যাপারে ইতোমধ্যে বলা হয়েছে। কিন্তু আসলে এ বস্তুটি কি? এবার এই রহস্যময় বস্তটি নিয়ে বিস্তারিত আলোচনা করে দেখা যাক। ব্ল্যাক হোল বাস্তবে একটি সম্ভাব্য থিওরিটিক্যাল বস্ত। এখন পর্যন্ত নিশ্চিতভাবে কোন ব্ল্যাক হোলের সন্ধান মেলেনি । তবে কেপ্তিডেটের অভাব নেই । এ পর্যন্ত অনেক বস্ত মহাশৃন্যে পাওয়া গেছে যেগুলো ব্ল্যাক হোল হওয়ার শক্তিশালী কেপ্তিডেট হিসেবে অনেকেই মনে করেন । এবার প্রশ্ব জাগে এসব বস্তর নামকরণ ব্ল্যাক হোল করার পেছনে রহস্যটা কি? ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটি বস্ত যার নিজস্ব মহাকর্ষ এতো শক্তিশালী যে, কোন কিছুই এর উপর থেকে বেরিয়ে আসতে পারে না (এক্ষেপ করতে পারে না) এমনকি আলোকরশ্মিও বেরিয়ে আসে না । সুতরাং এটাকে দেখার কোন উপায় নেই- তাই এই নামকরণ । সূর্যের ওজন থেকে বেশী ওজনবিশিষ্ট কোন তারার মৃত্যু ঘটতে পারে কয়েকটি পদ্ধতিতে | এগুলো হলো, সাদা ডোয়ার্ফ (শ্বেত বামন তারা!), নিউদ্রন তারা কিংবা ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হওয়ার কারণ হলো, তারাটি তার নিজস্ব মহাকর্ষের কারণে
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।