ইসলাম ও বিজ্ঞান ২১৭ তথ্য হিসেবেই এ কথাটিকে গ্রহণ করা হবে আমাদের জন্য অনেকটা নিরাপদ । অর্থাৎ উক্ত মতবাদ চূড়ান্ত মহাসত্য নয় । ডার্ক মেটার বা বস্ত বলতে যদি কিছু থাকে না, কিংবা জগতকে থামিয়ে মহাকর্ষ যদি এটাকে ধ্বংস করতে ব্যর্থ হয় তবে অবস্থা কি দীড়াতে পারে? বিজ্ঞান বলে হয়তো সেক্ষেত্রে এই মহাবিশ্ব অনন্তকালের জন্য বিস্তৃত হতে থাকবে । এছাড়া কেউ কেউ বলেন, হয়তো এক পর্যায়ে জগতের বিস্তৃতি থেমে যাবে কিন্তু ভেতরের দিকে পতিত হয়ে এর আয়তন আর কমে আসবে না । অর্থাৎ একই আয়তনবিশিষ্ট হয়ে তা চিরকাল থেকে যাবে। আমার ধারণা এসব কথা মূলত ভিত্তিহীন । বিগ ক্রান্চের অবস্থা না হলেও জগতটি যে একদিন ধ্বংস হবে তা অবশ্য নিশ্চিত। এর কারণ হলো স্বভাবের আইন কানুন রদবদল হওয়া সম্ভব । সুতরাং মহাকর্ষ যদি বদলে যায় কিংবা অন্যান্য মৌলিক শক্তি যদি অস্তিতুহীন হয়ে পড়ে তবে সবকিছু ধ্বংস হয়ে যাওয়া অনিবার্ষ হবে । এছাড়া দার্শনিক দিক থেকেও ভাবলে বলতেই হয়, যার জন্ম হয়েছে তার মৃত্যুও অনিবার্য । এটা এ মহাবিশ্বের একটি সচরাচর নিয়ম। তারার মৃত্যু সমগ্র জগতের মৃত্যু একদিন হবে- তা যতো সুদূর ভবিষ্যতে হউক কিংবা যে কোন মুহূর্তেই হোক। এ ব্যাপারে বৈজ্ঞানিক চূড়ান্ত কোন তথ্য এখনও জানা যায় নি। বিভিন্ন থিওরী বা ধারণা তো অবশ্যই আছে। মহাবিশ্বের জন্মমৃত্যর রহস্য চূড়ান্তভাবে জানা না গেলেও তারাগুলোর যে জন্ম এবং মৃত্যুও আছে তা আজকের বিজ্ঞান নিশ্চিতভাবে জেনে নিতে সক্ষম হয়েছে। বাস্তবে একাধিক তারার মৃত্যুর মুহূর্ত আমরা দেখতে পেরেছি। আমাদের এই গ্যালাঞ্সিতেই গড়ে প্রতি দশ বছর পর পর একটি করে তারার মৃত্যু ঘটছে। তারা কোনটি কতদিন পর্যন্ত জীবিত থাকবে তা নির্ভর করে কয়েকটি বিষয়ের উপর | এগুলো হলো আয়তন, ম্যাস বেস্তর পরিমাণ বা ওজন), কোন কোন কেমিক্যাল দ্বারা তৈরী হয়েছে এবং তার তাপমাত্রা ।
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।