ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

২১৬ ইসলাম ও বিজ্ঞান বিগ বেং থিওরীর মতে এ মহাবিশ্ব কোন একদিন চতুর্দিকে বিস্তৃত হওয়া থেকে বিরত হয়ে যাবে । এরপর বিশ্বের কেন্দ্রের উপর ভিত্তি করে সবকিছু আবার সেই কেন্দ্রস্থলের দিকে ধাবিত হবে । অর্থাৎ তখন বিশ্বের গ্যালাক্সিগুলো উল্টোদিকে ছুটে সমগ্র বিশ্বকে ছোট থেকে ছোট করতে থাকবে । কালে মহাবিশ্ব একটি কেন্দ্রবিন্দুতে পৌঁছে আবার শুন্যে পরিণত হবে । অর্থাৎ সবকিছু আবার অস্তিতুহীন হয়ে পড়বে যেমনটি সৃষ্টির আগে ছিলো । এই ধ্বংস হওয়ার ঘটনাকে বিজ্ঞানীরা “বিগ ক্রান্চ' [মহাপ্রলয়] বলে আখ্যায়িত করেছেন । অর্থাৎ জগত শুরু হয়েছে বিগ বেং এর মাধ্যমে এবং ধ্বংস হবে বিগ ক্রান্চের দ্বারা । ক্রান্চ হচ্ছে বিস্ফোরণের বিপরীত ক্রিয়া । এভাবে বিশ্বটা ধ্বংস হওয়ার জন্য এ মহাবিশ্বের বস্তর পরিমাণ পর্যাপ্ত হতে হবে। কারণ জগতের বিস্তৃতিকে থামানো ও. একে আবার ভেরতের দিকে ধাবিত করার জন্য যে শক্তিটি ক্রিয়াশীল হবে তা হলো মহাকর্ষ । আর মহাকর্ষের শক্তির পরিমাণ বস্তর উপর নির্ভরশীল । বন্ত যতো বেশী হবে এই শক্তিও ততো প্রভাবশালী হবে । বিজ্ঞানীরা এ পর্যন্ত মহাকাশে যতোটি গ্যালাক্সি আবিষ্কার করেছেন তা এই ক্রিয়া সৃষ্টির জন্য যথেষ্ট নয়। অর্থাৎ বর্তমানে জানা সকল বন্তর সমন্বয়ে যে মহাকর্ষ আছে তা জগতকে থামিয়ে উল্টোদিকে ধাবিত করার জন্য অপর্যাপ্ত। কিন্তু অনেক বিজ্ঞানী মনে করেন, বাস্তবে এ বিশ্বের এক বিরাট অংকের বস্ত আমরা এখনও সনাক্ত করতে পারি নি। তাদের ধারণা-এই ডার্ক বা অদৃশ্য মেটার এখনও অনাবিষ্কৃত রয়ে গেছে। এগুলো আবিষ্কার হলেই এটা নিশ্চিত হবে যে, এই মহাবিশ্ব সত্যিই একদিন বিগ ক্রান্চের মাধ্যমে ধ্বংস হয়ে যাবে । তবে বিজ্ঞানের হিসেব মতে এই ঘটনাটি সুদূর ভবিষ্যতে ঘটবে । কেউ কেউ বলেছেন, জগতটি আসলে মধ্যম বয়সে পৌঁছেছে । আরও ১২ থেকে ২০ বিলিয়ন বছর পরই তা ধ্বংস হবে। কিন্তু এ কথাটি কার্যকারণ নীতি বা হয়েছে। বাস্তবে কোন অদৃশ্য শক্তি যদি এই মুহূর্তে মৌলিক চারশক্তির কোন একটিকে কিছুটা হেরফের করে বসে, তাহলে জগতটি ধ্বংস হয়ে যেতে খুব বেশী সময় অতিবাহিত হবে না। কারণ, সব মিলে যে একটি বিরাট ব্যালান্স সৃষ্টি হয়েছে তার উপর আঘাত হানা হবে । সুতরাং এ মহাবিশ্ব ধবংস হবে আরও ১২-২০ বিলিয়ন বছর পর, এ কথাটি বৈজ্ঞানিক আরেকটি ধারণা মাত্র । তাই ইতিহাসব্যাপী পরিবর্তনশীল “মতবাদ" বা “ধারণাভিত্তিক'

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।