ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ২১৫ কিছুদিন পূর্বে মহাকাশে প্রেরিত হাবল স্পেইস টেলিস্কোপ দ্বারা আজ থেকে ১২ বিলিয়ন বছর পূর্বের অনেক গ্যালাক্সির বেশ কিছু ছবি ধারণ করা হয়েছে। অর্থাৎ গ্যালাক্সিগুলোর এসব ছবি থেকে বিজ্ঞানীরা জগতসৃষ্টির কিছুকালের পরের প্রাথমিক অবস্থায় গ্যালাক্সির স্বরূপ নিয়ে গবেষণা চালাতে পারছেন । কুয়াইজার নামক একটি বস্ত আবিষ্কার করা হয়েছে যার দূরত্ব বিলিয়ন বিলিয়ন আলোক বৎসর । অনেকের ধারণা এসব বন্ত বাস্তবে অল্পবয়সী জগতের প্রাথমিক গ্যালাক্সি । জগতের মৃত্যু আমরা জানি জগতের ধ্বংস হবে আল্লাহর নির্দেশে । যে কোন মহুর্তে এই নির্দেশ আসতে পারে । মূলতঃ শিঙ্গায় ফুৎকারের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক যদি প্রাকৃতিক চারটি ফোর্স তুলে নেন তবে সব বন্ত তুলার মতো উড়ে নিশ্চিহ্ু হয়ে যাবে মাত্র কয়েক মুহূর্তে । তবে বিজ্ঞানীরাও এ মহাবিশ্বের একদিন যে মৃত্যু বা ধ্বংস হবে তা মেনে নিয়েছেন। তাদের সৃষ্ট সেই বিগ বেং থিওরীই এই মহামৃত্যুর কথা বলেছে। সুতরাং এবার দেখা যাক এ মহাবিশ্ব কিভাবে ধ্বংস হবে সে ব্যাপারে বিজ্ঞান কি বলে।

— পৃষ্ঠা ৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।