২১৪ ইসলাম ও বিজ্ঞান আধুনিককালে সেই প্রাথমিক গ্যালাক্সিগুলো দেখার এক অভিনব টেকনিক আবিষ্কৃত হয়েছে। জগত সৃষ্টির ১২ কিংবা ২০ বিলিয়ন বছর পর সেই বেবী গ্যালাক্সিগুলো এখনও দেখা যায় কিভাবে? এটাতো বিশ্বাসযোগ্য কথা নয়- কারণ, সেই গ্যালাক্সিগ্ুলো তো এখন আর নেই! এগুলো দেখার প্রশ্বই তো অবাস্তব! মোটেই নয়। একটু পরই এ সম্ভাবনার কথা পরিষ্কার হয়ে যাবে । সেকালের গ্যালাক্সি দেখার সম্ভাবনার পেছনে যে জিনিসটি কাজ করে সেটা হচ্ছে আলো । কোন বস্ত থেকে আলো এসে আমাদের চোখে পতিত হলেই আমরা সে বস্তটি দেখতে পাই । তাহলে একবছর পূর্বে যদি কোন বস্ত থেকে আলো আসা শুরু করে, আর এই আলো তথা “আলোর মধ্যে ধারণকৃত বস্তটির ছবি' আমরা এখন দেখি, তাহলে বাস্তবে এক বছর পূর্বের সেই বস্তটি যেভাবে ছিলো ঠিক সেভাবেই এটাকে আমরা দেখছি। একটা দৃষ্টান্ত হচ্ছে সূর্য । সূর্য আমরা আকাশের যে স্থানে দেখি আসলে তা সেস্থানে নয়। সূর্য থেকে আলো আসতে ৮ মিনিট সময় অতিবাহিত হয়। উর্ধ্বকাশে পৌছে গেছে । অর্থাৎ আসল অবস্থান সর্বদাই অপর জায়গায়- এই সঠিক জায়গায় সূর্যকে দেখার কোন উপায় নেই । আট মিনিট আগে যেখানে ছিলো সেখানে তাকে আমরা দেখি । ঠিক এভাবে একটি তারা যদি ১০ আলেক বৎসর (আলো আসতে দশ বছর সময় লাগে) দুরে অবস্থান করে, তখন আজ এটাকে যখন আমরা দেখলাম- এর অর্থ দীড়ায়, বাস্তবে দশ বছর আগে এটা এই স্থানে ছিলো, সেই ছবি আমাদের চোখে এসে পৌঁছেছে । এই জগতে কোন কোন বস্ত আছে যাদের আলো কোটি কোটি বছর পূর্বে পৃথিবীপানে আসা শুরু করে । এখন এসে পৌছে কোটি কোটি বছর পূর্বের সেই বস্তটির ছবি আমাদের চোখে কিংবা টেলিক্কোপে ধরা দিচ্ছে। কিন্তু বাস্তবে সেই অতীতের বস্তটিকেই আমরা আজ দেখছি। বস্ত “এখন” সেখানে তো নেই-ই বরং তার অস্তিতু বর্তমান আছে কি-না সেটাও আমাদের জানা নেই! বন্ত থেকে শুধুমাত্র আলো বিকিরণ হয় না। এসাথে থাকে ইনফ্রারেড, এক্স-রে, গামা- রে ইত্যাদি রেডিয়েশন । এগুলোও আলোকের গতিতে চলে । সুতরাং সঠিক যন্ত্রপাতি দ্বারা এসব রেডিয়েশন থেকে তথ্যাদি সংগ্রহ করে সুদূর অতীতের বস্তগুলো সম্পর্কে অনেককিছু জানা সম্ভব৷
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।