ইসলাম ও বিজ্ঞান ২১৩ এটম ও তার নিউক্লিয়াস (কেন্দ্র) সৃষ্টি হয় জগতসৃষ্টির ১ সেকেন্ড পর থেকে । তবে প্রথমতঃ শুধুমাত্র ডিউটেরিয়াম (ভারী হাইড্রোজেন), হিলিয়াম এবং লিথিয়াম সৃষ্টি হয়। এই সময়কে বলে নিউক্লিওসিনথেসিস বা নিউক্লিয়াস-সংশ্লেশন কাল। দীর্ঘ ১০০ সেকেন্ড পর্যন্ত এ কালটি স্থায়ী ছিলো। উল্লেখ্য সাধারণ হাইড্রোজেনে নিউক্লিয়াস সৃষ্টির প্রয়োজন ছিলো না- কারণ, এটা আগে থেকেই সৃষ্ট ছিলো! ১০০ সেকেন্ড পরে তাপমাত্রা এ পরিমাণে নেমে আসে যে, নিউক্রিয়াসে প্রটোন ও নিউন্রন একত্রে অবস্থান করতে থাকে । ফটোন নামক পার্টিকেল এদের ছিটিয়ে ফেলতে শেষ পর্যন্ত অক্ষম হয়। এর ফলে হিলিয়াম ও হাইড্রোজেন এটম স্থিতিশীল হয়। প্রটোন ও নিউট্রন এটম, ৩ লক্ষ বছর পর্যন্ত অক্ষত অবস্থায় বিরাজ করতে থাকে । বাস্তবে এ সময় পর্যন্ত সমগ্র বিশ্বটা একত্রে একটি নিউক্লিয়ার পরমাণুর সুপ ছিলো । কিন্তু ৩ লক্ষ বছর পরে তাপমাত্রা ৩,০০০. কেলভিনে নেমে আসে । এই সুযোগে ফটোন নামক পার্টিকেল ফ্রি হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে । আর এই ফটোন থেকেই সৃষ্টি হয় কজমিক বেকথ্াউন্ড রেডিয়েশন- যে বিকিরণের কথা আমরা উল্লেখ করেছি। দুই যুবক বিজ্ঞানী ১৯৬৫ সালে এই রেডিয়েশনই আবিষ্কার করেছিলেন । দীর্ঘকাল পরে ৩,০০০ ডিগ্রী থেকে এই রেডিয়েশন মাত্র ২.৭৩ কেলভিনে (মাইনাস ২৭০.৪৩ সেলসিয়াসে) নেমে আসে । তবে কজমোলজিস্টরা এই রেডিয়েশনকেই বিগ বেং বা মহাবিক্ফোরণের স্বাক্ষর সিহেবে সাব্যস্ত করেছেন৷ এই কাল থেকেই তারা ও গ্যালাক্সি সৃষ্টির সূচনা হয়। এটমগুলোর মধ্যে মহাকর্ষের ফলে সৃষ্টি হয় একত্রে জড়িত অসংখ্য গ্যাস ক্লাউড (মেঘখণ্ড)। একদিকে যেহেতু বিশ্বটা দ্রুত বর্ধিত হচ্ছিলো তাই বস্তর ঘনতৃও পাতলা থেকে পাতলা হতে থাকে । এর ফলে উক্ত ক্লাউডগুলো পাতলা বস্তকে নিজের দিকে শক্তভাবে আকর্ষণ করতে থাকে এবং প্রতিটি ক্লাউড বড় থেকে বড়-ও হতে থাকে । এরপর এই ক্লাউড তার নিজের মহাকর্ষের ফলে কলাপ্স হতে থাকে এবং শেষ পর্যন্ত তারা ও গ্যালাক্সি হিসেবে আত্মপ্রকাশ করে । বিজ্ঞানীদের ধারণা, সৃষ্টির এক বিলিয়ন (১০০ কোটি বছর) পরে প্রাথমিক তারা ও গ্যালাক্সিগ্তলোর জন্ম হয়।
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।