ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

২১০ ইসলাম ও বিজ্ঞান অধিকাংশ বিজ্ঞানী একমত যে এই মহাবিশ্ব ১২ থেকে ২০ বিলিয়ন বছর পূর্বে একটি মহাবি্ফোরণের মাধ্যমে আত্মপ্রকাশ করে। এই বিস্ফোরণকে বৃটিশ বিজ্ঞানী ফ্রেড হয়েল পঞ্চাশের দশকে বিগ বেং নামকরণ করেছিলেন । সেই থেকে এই ঘটনাকে বিগ বেং থিওরী বলে আখ্যায়িত করা হয়ে আসছে। তবে উল্লেখ্য যে, হয়েল বাস্তবে এই থিওরীতে বিশ্বাসী ছিলেন না- তিনি এই কথাটি ব্যঙ্গ করে বলেছিলেন । হয়েলের নিজস্ব একটি থিওরী ছিলো যা শেষ পর্যন্ত বিজ্ঞানমহলে গ্রহণযোগ্য হয়নি। তার ব্যঙ্গাত্বক কথাটি শেষ পর্যন্ত সবার. কাছে গ্রহণযোগ্য একটি গুরুত্বপূর্ণ থিওরিতে রূপান্তরিত হলো । কি আশ্চর্য! বাস্তবে মহাবিস্ষোরণ কোন বিক্ফোরণ ছিলো না- আসলে স্বয়ং স্থান-কালই এসময় জন্ম নেয়। বিস্ফোরণের অতি নিকট-ক্ষণকাল পর্যন্ত বিজ্ঞানীরা গণিতের মাধ্যমে গবেষণা করতে সক্ষম কিন্তু ঠিক যিরো সময়ে কি হয়েছিল সেটা জানতে অপারগ । সময় _ যিরো হলেই সমীকরণ ফেল করে বসে । অর্থাৎ এই মহাবিশ্ব কেন বিস্ফোরিত হয়ে জন্ম নিয়েছে সে প্রশ্নের জবাব কারো পক্ষে জানা সম্ভব নয়। কোন মহাশক্তি এর পেছনে কাজ করেছে তা অবশ্য ঈমানদারদের জানা আছে। যা হউক, এবার আধুনিক বিজ্ঞান এই বিশ্ফোরণের ক্ষণকাল পর থেকে আজ পর্যন্ত মহাবিশ্বের সৃষ্টি প্রক্রিয়া সম্পর্কে কি বলে তা তলিয়ে দেখা যাক। বিস্ফোরণের ১০* সেকেন্ড (এখানে এই সংখ্যাটি এক সেকেন্ডের কোটি কোটি অংশের এক অংশ বুঝাচ্ছে!) পরই স্থান সবদিকে বিস্তৃত হওয়া শুরু করে। এই সময়ের ভেতর বস্ত বা মেটার বলতে যা বুঝায় তা মূলত নিক্কলুষ এনার্জি বা উদ্যম ছিলো। এই অবস্থা ১০৩ সেকেন্ড থেকে ১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিলো। এসময়ও স্বভাবের মৌলিক যে চারটি আইন আছে তার আলাদা অস্তিতু ছিলো না। এ সময়কে গ্রাণ্ড ইউনিফিকেশন ইপোক (বাংলায় তরজমা করা যায়: মৌলিক শক্তির পুর্ণাঙ্গ একত্রিত কাল ।) বলা হয়। অর্থাৎ চারটি ফোর্স মিলে একটি ফোর্স ছিলো । বস্তু ও এনার্জি একত্রে সমভাবে বিরাজ করছিলো । এসময় তাপমাত্রা ছিলো ১০; কেলভিন (১০ এর পরে ২৭টি শূন্য লিখলে যে বিরাট সংখ্যা হয়)। এই তাপমাত্রা থাকার সময় বিশ্বটির মধ্যে পরিবর্তন আসে । চার ফোর্সের মধ্যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স শক্তিশালী আনবিক শক্তি) আত্মপ্রকাশ করে আলাদা হয়ে যায়। এই ক্রিয়ার মাধ্যমে একটি বিরাট অংকের এনার্জি বিরিকণ হয়। এর পরমুহূর্তে একটি অত্যাশ্চর্য ঘটনা ঘটে যাকে

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।