ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ২০৯ গামোর ধারণা প্রকাশের দুই দশকের মধ্যেই কিন্তু সবার ঘুম ভেঙ্গে যায়। ১৯৬৫ সালে উইলসন ও পেনজিয়াজ নামক দুই যুবক বিজ্ঞানী একটি রেডিও এরিয়েলে কাজ করছিলেন। এটা সর্বপ্রথম যোগাযোগ স্যাটেলাইটে ব্যবহার করার জন্য তৈরী করা হয়েছিল। পরীক্ষা-নীরিক্ষার সময় বিজ্ঞানীদ্বয় হঠাৎ এই এরিয়েলের মাধ্যমে একটি ইতোমধ্যে অজানা ফিসফিস রেডিও সিগন্যাল আবিষ্কার করেন। এটা সবদিক থেকে আসছিলো । এই সিগন্যালই শেষ পর্যন্ত গামোর ধারণাকৃত সেই বিগ বেং বা মাহবিক্ফষোরণের সিগন্যাল বলেই সনাক্ত করা হয়। এর পর থেকেই বিগ বেং থিওরী নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিরাট সাড়া জাগে । এখন এই থিওরিটিই হচ্ছে আধুনিক কজমোলজির ভিত্তি। মহাবিক্ফোরণ থিওরী মহাবিস্ফোরণ বা বিগ বেং থিওরী মূলতঃ অতি সহজ একটি বিশ্বতত্ত। বিংশ শতকের শুরু থেকেই এই মহাবিশ্ব সম্পর্কে অনেক অজানা তথ্য সবার জানা হয়ে যায়। বিশেষকরে জগতের বিভিন্ন দূর-দুরান্তের বস্ত থেকে আগত লাইট সিগন্যাল ছাড়াও এক্স-রে সিগন্যালের মাধ্যমে অনেক অদ্ভুত ঘটনাবলী সংঘটিত হওয়ার কথা বিজ্ঞানীরা জানতে থাকেন। তারা আবিষ্কার করেন পাল্সার (যে তারা থেকে খুব দ্রুত স্পন্দন বা পাল্‌স আসতে থাকে), নিউট্রন তারা (সমগ্র তারটি একেকটি নিউদ্রন দ্বারা সৃষ্ট), সুপারনোভা (যে তারা মহাবিক্ফোরণের মাধ্যমে ধ্বংস হয়ে যায়), কোয়াইজার (কোয়াইজি ষ্টেলার রেডিও অবজেক্ট- অচিন্তনীয় এনার্জিসম্পন্ন দূরতম তারা) ইত্যাদি । এসব বন্ত নিয়ে গবেষণার মাধ্যমে বিজ্ঞানীদের এই ধারণা জন্মিল যে, বাস্তবে হয়তো কোন অজানা শক্তির কারণে এই মহাবিশ্ব যিরো থেকে হঠাৎ এক বিক্ফোরণের মাধ্যমে আত্মপ্রকাশ করেছে । সুতরাং এ ব্যাপারে নতুনভাবে অনুসন্ধান শুরু হলো এবং শেষ পর্যন্ত বিগ বেং থিওরী-কে পুরোদমে প্রতিষ্ঠিত করা হলো। পাঠকদের জানিয়ে রাখা জরুরী যে, নিন্মে বর্ণিত অত্যাধুনিক এই থিওরিটি আমার মতে ফাইনেল নয়। অর্থাং অভিষ্যতে এই থিওরী হয়তো বদলে যেতেও পারে । সুতরাং বিজ্ঞানের সবকথার মতো এটাকেও মহাসত্য হিসেবে বিশ্বাস করার কোন উপায় নেই।

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।