ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

২০৮ ইসলাম ও বিজ্ঞান বাস্তবে একেকটি উচ্চ তাপমাত্রাসম্পন্ন আনবিক চুক্লী যেখানে বস্ত (অণু-পরমাণু) বদলে এনার্জি (উদ্যম) হচ্ছে। আইনস্টাইনের মহাকর্ষ বিষয়ক থিওরী (জেনারেল থিওরী অফ রিলেটিভিটি- ১৯১৭ সালে প্রকাশিত) থেকে এটা পরিষ্কার হয়েছে যে, মহাকর্ষ মূলতঃ চতুর্থ বিস্তৃতিসম্বলিত স্থান-কাল ধারাবাহিকতায় ঘোমরা হওয়ার কারণে সৃষ্টি হয়। অর্থাৎ বস্ত এই ঘোমরা বা বাকাকরণের জন্য দায়ী । কজমোলজিক্যাল থিওরী বর্তমানে বিজ্ঞানমহলে জগতসৃষ্টির একটি থিওরী সার্বিকভাবে গ্রহণযোগ্য হয়েছে। এই থিওরীটি হলো, বিগ বেং থিওরী- বাংলায় বলা যায় মহাবিক্ষোরণ থিওরী । ইতোমধ্যে এ নিয়ে কিছুটা আলোকপাত করেছি। এই থিওরী সবার কাছে আস্থাবান হওয়ার পেছনে ক'টি কারণ আছে। ১৯৩৮-সালে হেন্স বেধ নামক এক পদার্থবিদ বুঝিয়ে দেন, কিভাবে নিউক্লিয়ার ফিউশন (আনবিক ফিউশন রিয়েকশন সম্পর্কে ইতোমধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে) তারাগুলোকে জলন্ত রাখছে। তিনি দেখিয়েছেন, কিভাবে পদার্থ তারার ভেতরের অগ্নিকাণ্ডে পাক করা হয় এবং কিসব কারণে তারাদের মধ্যে বিভিন্ন রং ধরে- তার জীবনের বিভিন্ন পর্যায়ে । এছাড়া ইতোমধ্যে এটা জানা হয়ে গিয়েছিল যে, বিশ্বের সকল তারা সৃষ্টির সাথে সাথেই আত্মপ্রকাশ করে নি। বাস্তবে তারার জন্ম ও মৃত্যু ঘটছে এবং নতুন তারা জন্মও নিচ্ছে । পদার্থবিদ জর্জ গামো চল্লিশের দশকে বলেন, কোন এক সময় এই সমগ্র মহাবিশ্ব হয়তো এমন উত্তপ্ত ছিলো যে, এর মধ্যে নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে নতুন ইলেমেন্ট বা মৌলিক পদার্থ সৃষ্টি হচ্ছিলো । তিনি আরও বলেন, প্রথামিক অবস্থায় নিশ্চয়ই এই মহাবিশ্ব একটি বিরাট বিস্ফোরণের মাধ্যমে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এই ধারণা থেকে তিনি সেই বিস্ফোরণের কোন সাক্ষর বা রেডিয়েশন এখনও থাকার সম্ভাবনার কথা উল্লেখ করেন। প্রাথমিকভাবে বিজ্ঞানমহলে তার এসব ধারণা অতি অল্পই প্রভাব ফেলে । অনেকে এটাকে বিগ বেং “অপপ্রলাপ* বলে আখ্যায়িত করেন ।

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।