ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

ইসলাম ও বিজ্ঞান ২০৭ দেখাচ্ছে, দূরবর্তী অসংখ্য তারাসিস্টেম বা গ্যালাক্সি। এই ছবি প্রমাণ করে মহাবিশ্বের বিরাটতৃ সত্যিই অত্যাশ্চর্য । জগতজুড়ে কোটি কোটি তারাজগৎ বা গ্যালাক্সি আছে। তবে গ্যালাক্সিগুলো সাধারণতঃ গুচ্ছবদ্ধভাবে অবস্থান করছে, অর্থাৎ একাধিক গ্যালাক্সি তাদের সম্মিলিত মহাকর্ষের আওতায় থেকে ঘূর্ণমান হয়ে চলছে। বহু গুচ্ছবদ্ধ গ্যালাক্সির সন্ধান পাওয়া গেছে, তবে এ প্রসঙ্গে তিনটি কাছাকাছিতে অবস্থিত গুচ্ছ বা গ্রুপের কথা ইতোমধ্যে আলোচিত হয়েছে। কজমোলজি যে বিজ্ঞানের শাখা বিশ্বের সার্বিক গঠনপ্রণালী ও সৃষ্টিতত্ত নিয়ে গবেষণা করে তাকে বলে কজমোলজি। যেমন: কিভাবে তারা ও গ্যালাকঝ্সিগুলো মহাকাশে গুচ্ছবদ্ধভাবে অবস্থান করছে, তারাগুলোর জন্ম-মৃত্যুর রহস্য কি, জগতের শুরু থেকে এ. পর্যন্ত ইতিহাস ও শেষ পরিণতিই বা কি- এসর মৌলিক প্রশ্নের সমাধানকল্লে যে বিজ্ঞান গবেষণা চালাচ্ছে সেটাই হলো কজমোলজি। বাস্তবে কজমোলজি শব্দটি কজমোজ থেকে এসেছে যার অর্থ হলো- মহাবিশ্বের গ্রহ-নক্ষত্র-তারা-গ্যালাক্সি ইত্যাদি। তবে কজমোলজি যদিও মূলত বিশ্বের বড় আয়তনের বস্ত নিয়ে গবেষণা করে তথাপি এর সঙ্গে পার্টিকেল ফিজিক্স বা পরমাণু বিজ্ঞানের সম্পর্ক আছে । কজমোলজিষ্টরা বিভিন্ন থিওরী প্রস্তুত করতে পরমাণু বিজ্ঞানের তথ্য অহরহ ব্যবহার করেন। কজমোলজিষ্টরা যে বিষয়টি নিয়ে সর্বদাই চিন্তিত থাকেন তা হলো গ্র্যাভিটি বা মহাকর্ষ । সমগ্ৰ জগতব্যাপী বিরাট বিরাট দূরতেেও এই ফোর্সটি ক্রিয়াশীল আছে। বলতে গেলে এই ফোর্সই জগতকে অস্তিতুশীল রেখেছে । সুতরাং কজমোলজি হচ্ছে এই মহাকর্ষ ও বন্ত এবং এনার্জির উপর এর ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে গবেষণা । গত শতাব্দির শুরুতে বিজ্ঞানী আইনস্টাইন দেখিয়েছেন বস্ত ও এনার্জি বাস্তবে একই জিনিষের দুটি রূপ তিনি তীর প্রখ্যাত সমীকরণ [12-1)0-] দ্বারা বস্তু থেকে এনার্জি ও এনার্জি থেকে বস্ততে পরিণত করার পথ উন্মুক্ত করেছেন । যেমন তারাগুলো হচ্ছে,

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।