ইসলাম ও বিজ্ঞান, ২য় খণ্ড, ইন্টারনেট সংস্করণ ই, এ, বারী
/ ২১৬
📝 লেখা 📖 পিডিএফ

২০৫ “আমিই মহাবিশ্ব সৃষ্টি করেছি শক্তিসহ এবং আমিই এটিকে ধীরে ধীরে বর্ধিত করছি” কুরআন: ৫১ 8 ৪৭]। পরিচ্ছেদ ৫ বিশ্বের গঠনপ্রণালী, আয়তন ও জন্মবৃত্তান্ত আজ থেকে ১৫০০ কোটি বছর পূর্বে এ মহাবিশ্বের জন্ম হয় একটি মহাবিস্ফোরণের মাধ্যমে । এ থিওরীটি বিশেষ কিছু তথ্যনির্ভর কারণে বর্তমানে বিজ্ঞানমহলে গ্রহণযোগ্য হয়েছে। প্রথমতঃ এটা. নিশ্চিতভাবে জানা গিয়েছে যে সমগ্র মহাবিশ্ব প্রতিনিয়ত চতুর্দিকে আয়তনে বৃদ্ধি হচ্ছে। আর দ্বিতীয়তঃ বিশ্বের সর্বত্র একটা সমমাপের মাইক্রোওয়েভ বিকিরণ (কজমিক মাইক্রোওয়েভ বেকগ্রাউন্ড রেডিয়েশন) আবিষ্কার করা হয়েছে, যা বিজ্ঞানীদের মতে এ প্রথম মহাবিস্ফোরণেরই একটা প্রতিধ্বনি মাত্র । প্রতিষ্ঠিত পদার্থ বিজ্ঞানের তথ্য ও আইন-কানুন ব্যবহারের মাধ্যমে মহাবিস্ফোরণের ক্ষণকাল পর পর্যন্ত পরীক্ষা করে দেখা সম্ভব। সৃষ্টির ১০ লক্ষ বছর পরে জগতটা মূলতঃ উদ্যমে পূর্ণ অণু-পরমাণুর তৈরী একটি বল আকারের অগ্নিকাণ্ড ছিলো, যাকে বিজ্ঞানের ভাষায় “প্লীজমা” বলা হয়। এ সময়ে প্রাথমিক পর্যায়ে বিশ্বের তাপমাত্রা কোটি কোটি ডি্বী থেকে ৩,০০০ ডিগ্রী কেলভিনে নেমে আসে । এর ফলে প্রটোন ও ইলেকট্রন কণা মিলিত হয়ে হাইড্রোজেন গ্যাসের সৃষ্টি হয়। এ সময়ে জগতের বিকিরণ স্বচ্ছ হয়ে ওঠে । বন্তর ঘণতৃ তখন বিকিরণ থেকে বেশী হয়, যা ইতোমধ্যে এর উল্টো অবস্থায় ছিলো। এতে বিশ্বের বিস্তৃতি নিয়মমতো হতে থাকে । বর্তমানে যে মাইক্রোওয়েভ বিকিরণ দেখা যায় তা হলো এ প্রাথমিক অবস্থার একটি ঠাণ্ডা অবস্থা, অর্থাৎ এ বিকিরণ দীর্ঘকাল অতিবাহিত হওয়ার ফলে ঠাণ্ডা হয়ে গেছে, যার মাত্রা এখন ৩ ডিগ্রী কেলভিন।

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।