কাল্পনিক মহাকাশ যানে বিশ্বজুড়ে আমাদের এই ভ্রমণ-কাহিনী এখানেই শেষ হতে যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানের উপর এই সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আশাকরি পাঠকদের জ্ঞানের পরিধি সামান্য হলেও বৃদ্ধি পেয়েছে। মানুষ আজ সত্যিই বিশ্বজগৎ ঘুরে বেড়াবার জন্য প্রস্ততি নিচ্ছে, তবে এখনও জ্ঞান-বিজ্ঞানে আমরা পূর্ণতা অর্জন থেকে বহুদূরে অবস্থান করছি। বাস্তবে জ্ঞানের সূর্য শুধুমাত্র পূর্বাকাশে উদয় হয়েছে। মানুষ যেদিন মহাবিশ্বের সর্বত্র ঘুরে জ্ঞান আহরণ করবে, সৃষ্টির রহস্যকে অবলোকন করবে, সেদিনই পূর্ণতার নিকটে পৌছবে। সার্থক হবে ষ্টার সৃষ্টির উদ্দেশ্য ।
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।