ইসলাম ও বিজ্ঞান ২০১ করেছিলেন, তাই তার নামের প্রথম অক্ষর প্রতিটি গ্যালাক্সির নাম্বারের পূর্বে দেওয়া হয়ে থাকে। কমা গ্রুপ কমা বেরেনিসেস নামে নক্ষত্রপুঞ্জে এ গ্রুপের অবস্থান, এবং এতে হাজারেরও বেশী গ্যালাক্সি আছে। এটাও. আমাদের কাছাকাছি একটি গ্রুপ, যার দূরতৃ প্রায় ত্রিশ কোটি আলোক বৎসর |. এটা মূলতঃ আকারে গোলকের মতো, এবং বেশীরভাগ গ্যালাক্সি কেন্দ্রের নিকটে অবস্থান করছে। আশাকরি পাঠকরা এ তিনটি গ্রুপ সম্পর্কে জানার পর মহাকাশে গ্যালাক্সি-গ্র্প সম্বন্ধে বুঝতে সক্ষম হয়েছেন। বিশ্বের সর্বত্র এরূপ গ্রুপ ছড়িয়ে-ছিটিয়ে আছে, তবে একাধিক গ্রুপের সমন্ুয়ে আরও কতকগুলো বিরাট আয়তনের সুপারগ্রপ বা সুপারক্লাস্টার আছে, যে ব্যাপারে ইতোমধ্যে বলা হয়েছে। এ পর্যন্ত প্রায় পঞ্গাশটি সুপারক্লাস্টারের সন্ধান পাওয়া গেছে। প্রতিটি সুপারক্লাস্টারে গড়ে বারোটা করে গালাক্সি গ্রপ বা ক্লাসটার আছে, যদিও কোন কোনটাতে বহু বেশী দেখা যায়। এক একটা সুপারক্লাস্টারের আয়তন কোটি কোটি আলোক বৎসরের পথ ।
— পৃষ্ঠা ৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।