২০০ ইসলাম ও বিজ্ঞান লকেল গ্রুপ বা আমাদের নিজব্ব স্থানীয় গুচ্ছ আমাদের গ্যালাক্সিসহ কয়েকটি ছোট বড় গ্যালাক্সি নিয়ে একটি বিরাট তারাজগত আছে যাকে বলে লকেল গ্রুপ । এ গ্রুপের সর্বাপেক্ষা প্রভাবশালী গ্যালাক্সি । তবে দ্বিতীয় স্থানে আছে আমাদের নিজস্ব মিক্ষিওয়ে সিস্টেম । আমাদের এ লকেল গ্রুপে মোট কয়টি গ্যালাক্সি আছে তা নিশ্চিতভাবে জানা যায়নি, তবে এটা যেটুকু মহাশৃণ্য দখল করে আছে তার ব্যাসার্ধ হলো প্রায় ত্রিশ কোটি দুই লক্ষ ষাট হাজার আলোক বৎসর । এই গ্রুপে এ পর্যন্ত ২৯টি সদস্য আবিষ্কৃত (গ্যালাক্সি) হয়েছে। লকেল গ্রুপের ভেতর আবার দুটি সাব-গ্রুপ আছে। এর একটি হচ্ছে মিক্কিওয়ে ও অপরটি এম-৩১ (আন্ড্রমেডা) সাব-গ্রপ। মিক্কিওয়ে সাব-গ্রুপের সদস্যসং্যা ১৪ এবং এম-৩১-এর সদস্যসংখ্যা আছে ৯টি । আমাদের এ গ্রুপের পরের গ্রুপ প্রায় দুই থেকে তিন গুণ দূরে অবস্থান করছে। ভারগো গ্রুপ এ গ্রুপের দূরত্ব ৫০ থেকে ৬০ কোটি আলোক বৎসর হবে। এটা একটি বিরাট আয়তনের গ্যালাক্সি-দল, এবং এতে হাজার হাজার আলাদা সদস্য আছে। ২,৫০০ সদস্য এ পর্যন্ত সনাক্ত করা হয়েছে। ভারগো গ্রুপ আসলে আমাদের লকেল সুপারগ্রপের কেন্দ্রস্থল । গ্যালাক্সিগুলো শুধু গ্রুপ হিসেবে অবস্থান করছে না, এগুলো সুপারপ্রপের অন্তর্গতও আছে। এ ব্যাপারে পরে আরও আলোচনা হবে। ভারগো গ্রুপের সর্বাপেক্ষা প্রভাবশালী সদস্যের নাম হলো এম-৮৭। এখানে এম এর অর্থ হলো “মেসিয়ার”, মেসিয়ার নামে একজন বিজ্ঞানী গ্যালাক্সিগুলোকে তালিকাভুক্ত
— পৃষ্ঠা ৭৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।