ইসলাম ও বিজ্ঞান ১৯৯ প্রিয় নভোচারী পাঠক! আমরা জ্যোতির্বিজ্ঞানের উপর এ কাহিনীর শেষ প্রান্তে এসে পৌছেছি। আমাদের গ্যালাক্সির দুটি উপগ্যালাক্সি বা স্যাটেলাইট (চাদ-গ্যালাক্সি), তারা কাষ্টার প্রভৃতি নিয়ে এবার সামান্য আলাপ করে বর্তমানে এ বিশ্ব সম্পর্কে মানুষ যেটুকু জানতে পেরেছে, আমরা সে ব্যাপারে কথা বলবো । মেজেলানিক ক্লাউড্স বড় ও ছোট মেজেলানিক ক্লাউড নামে দুটি উপগ্যালাক্সি আমাদের গ্যালাক্সির চতুর্দিকে ঘূর্ণমান অবস্থায় আছে। ফারদিন্যান্দ মেজেলান নামে এক-ব্যক্তি এগুলো আবিষ্কার করেছিলেন বলে তার নামানুসারে এগুলোর নামকরণ করা হয়েছে। বড় মেজেলানিক ক্লাউডের অবস্থান হলো টিউকানা নামক রাশিচক্রে । এর দূরত্ব ১৫০,০০০ আলোক বৎসর । ছোট মেজেলানিক ক্লাউড ডরেডো নামক রাশিচক্রে অবস্থান করছে এবং পৃথিবী থেকে এটির দুরত্ব প্রায় ১৭৩,০০০ আলোক বৎসর এ দুটিকে ক্লাউড বললেও এগুলো মোটেই আকাশের মেঘ নয়- বাস্তবে একেকটি তারাজগত । বড় ক্লাউডের ব্যাস ৩১,০০০ এ আলোক বসর | অর্থাৎ এক প্রান্ত থেকে ্ বড় মেজেলানিক ক্লাউড অপর প্রান্ত পর্যস্ত আলো যেতেই ৩১ র্লাউডের ব্যাস (ডোয়ামিটার) হলো ২৪,০০০ আলোক বৎসর । দুটি তারা সিস্টেমই আমাদের লকেল গ্রুপের সদস্য ।
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।