১৯৮ ইসলাম ও বিজ্ঞান আমাদের মিক্কিওয়ে গ্যালাক্সির একাংশ ০ কেন্দ্রের মধ্যে সূর্যের একশত গুণ ওজনবিশিষ্ট একটি ব্ল্যাক হোল বা কৃষ্ণ-ছিদ্র আছে বলে অনেকে ধারণা করছেন । মহাকাশে কৃষ্ণ-ছিদ্র বলতে যা বুঝায় তা-হলো, কোন মহাকর্ষে এটা কলাপ্স হয়ে আয়তনে ছোট হতে থাকে । আয়তনে যতো বেশী ছোট হয়, এর মধ্যকার মহাকর্ষের মাত্রাও বৃদ্ধি পায়, যার ফলে তারকাটি আরও কলাপ্স হতে থাকে । এ অবস্থা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত তারাটির ওজন এবং মহাকর্ষ এতো বেশী হয়ে যায় যে, এর উপর থেকে আর কোন বস্তই মুক্ত হতে পারে না, এমনকি আলোও না। এ কারণেই এরূপ বস্তুকে ব্ল্যাক হোল বলা হয়। এসব বস্তকে মহাকাশের শ্মশানক্ষেত্র বলা চলে । কোন বস্ত- এমনকি একটি তারা ব্ল্যাক হোলের নিকটবতাঁ হলে আর রক্ষা নেই, বস্তটিকে তা চূর্ণ বিচূর্ণ করে দেবে । অনেকের মতে প্রায় প্রতিটি গ্যালাক্সির কেন্দ্রে এ ধরনের একেকটি ব্ল্যাক হোল আছে। যা হোক, আমাদের সূর্য আপাতত এ শ্বশান থেকে বহুদূরে নিরাপদে আছে! বাস্তবে সূর্য গ্যালাক্সির কেন্দ্র থেকে ২৮,০০০ আলোক বৎসর দূরে অবস্থান করছে। সমগ্র একটা শক্ত অখন্তিত বস্ত হিসেবে নয়, অর্থাৎ গ্যালাক্সির কেন্দ্রের নিকটতম তারাগ্তলো বাইরের দিকে অবস্থিত তারাদের তুলনায় দ্রুত প্রদক্ষিণ করে। আমাদের সূর্য ও সৌরজগতের যাবতীয় বন্ত ২২৫ কোটি বছরে গ্যালাক্সির চতুর্দিকে একবার ঘুরে আসে।
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।